Tuesday, March 17, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদসঠিক জল নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণে ভারী বর্ষণের পর ১২ ঘন্টারও...

সঠিক জল নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণে ভারী বর্ষণের পর ১২ ঘন্টারও অধিক সময় অতিক্রান্ত হয়ে গেলেও জলে ভাসছে গোটা এলাকা। ঘটনা, তেলিয়ামুড়া মহকুমা বিভিন্ন অঞ্চলে প্রবল বর্ষণ। ঘটনা, তেলিয়ামুড়া আর.ডি ব্লকের অন্তর্গত খামারবাড়ী এডিসি ভিলেজ এলাকায়।

তেলিয়ামুড়া প্রতিনিধি :
ঘটনার বিবরণের জানা যায়, তেলিয়ামুড়া আর.ডি ব্লকের অন্তর্গত এমন বিভিন্ন অঞ্চল রয়েছে যেখানে প্রতিবছর জল জমে বন্যা পরিস্থিতি সৃষ্ট হয়। এমনই এক ঘটনা খামারবাড়ী এডিসি ভিলেজ এলাকায়। গতকাল সন্ধ্যায় গোটা রাজ্যের সঙ্গে তেলিয়ামুড়া শহরেও ভারী বৃষ্টিপাত হয়েছে। আর এর ফলে জলমগ্ন হয়ে গেছে গোটা খামারবাড়ি এডিসি ভিলেজ এলাকা। কিন্তু, জলমগ্ন হয়ে পড়ার ১২ ঘণ্টার অধিক সময় অতিক্রান্ত হয়ে গেলেও সঠিক জল নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণে জলমগ্ন হয়ে এখনো বন্যার পরিস্থিতি রয়েছে গোটা এলাকায়। বন্যার ফলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রায় শতাধিক পরিবারকে। বহু বাড়িঘর জলে ডুবে রয়েছে এখনো। কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোন প্রকারের সাহায্য পৌঁছায়নি উক্ত এলাকায়। অন্যদিকে, এলাকার মূল রাস্তা সহ বিভিন্ন রাস্তাঘাট জলমগ্ন হয়ে থাকার ফলে অসুস্থ রোগী নিয়ে কিংবা বিভিন্ন জরুরী কালীন অবস্থায়ও এলাকার লোকজন পড়তে পারে মহাবিপদে।
স্থানীয়দের অভিযোগ,,, এলাকার পাশ দিয়ে রেললাইন নির্মাণ করার কারণে এলাকা থেকে জল বেরোতে পারছে না। যার ফলে বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গেই বিভিন্ন এলাকার জল এসে খামারবাড়ি এলাকায় জমে গিয়ে বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়। কিন্তু এই সমস্যার সমাধানের ব্যাপারে প্রশাসনের তরফ থেকে কোন প্রকারের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়নি বলে অভিযোগ এলাকাবাসীদের।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

16 − three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য