Tuesday, March 17, 2026
বাড়িখবররাজ্যলাল বাহাদুর পুকুরপাড় এলাকায় গাড়ি ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে আহত ১

লাল বাহাদুর পুকুরপাড় এলাকায় গাড়ি ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে আহত ১

রাজ্যের যান দুর্ঘটনা যেন থামার নামই নিচ্ছে না, কোন না কোন প্রান্তে ঘটেই চলছে যান দুর্ঘটনা। তাতে যেমন আহত হচ্ছেন তেমনি প্রাণ হারাচ্ছেন অনেকে, দুর্ঘটনা রোধে রাজ্যের প্রশাসন নিত্যনতুন কৌশল অবলম্বন করার পরও যান দুর্ঘটনা ঘটেই চলেছে এতে কি গাফিলতি রয়েছে রাজ্য প্রশাসনের নাকি যারা দু’চাক্কা কিংবা চার চাক্কা ব্যবহার করছেন তাদের গাফিলতি রয়েছে প্রশ্নটা থেকেই যাবে। কিন্তু এই দুর্ঘটনায় মায়ের কোল খালি হবার যে সিলসিলা তা জারি থাকবে। রবিবার রাজধানীর লাল বাহাদুর পুকুরপাড় এলাকায় এমন এক দুর্ঘটনার সাক্ষী রইল রাজ্যবাসী। জানা যায় বিদ্যুৎ নিগমের গাড়ির সাথে লাল বাহাদুর থেকে জেল রোডের দিকে দ্রুতগতিতে আসা একটি স্কুটি র মুখোমুখি সংঘর্ষ হয়, এই সংঘর্ষে আহত হন স্কুটি চালক এই ঘটনা প্রত্যক্ষ করে প্রত্যক্ষদর্শীরা স্কুটি চালককে উদ্ধার করে জিবি হাসপাতালে পাঠিয়ে দেয়। এদিনের এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seven + 15 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য