ছেলেহারা মায়ের আর্তনাদ যেন শুনতেই চাইছে না রাজ্যের পুলিশ প্রশাসন ঘটনা আমতলী থানার, জানা যায় গতকাল দুপুরে এক নিকট আত্মীয়ের বাড়ি থেকে আগরতলা শপিং করার উদ্দেশ্যে নিখোঁজ ছেলের বড় ভাই ও চাচাতো ভাইয়ের সাথে আসার সময় ওই নিখোজ ছেলেটি সেকের কোর্ট এলাকায় নেমে যায় কোন এক ভাইয়ের বাড়িতে যাবে বলে, কিন্তু নিখোঁজ ছেলেটির বড় ভাই এবং চাচাতো ভাই শপিং শেষ করে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যখন ওকে ফোন করে তখন ওপাশ থেকে ফোনটি সুইচ অফ আসে, তারপর তড়িঘড়ি নিখোঁজ ছেলেটির বড় ভাই এবং চাচাতো ভাই সেই আত্মীয়ের বাড়িতে গিয়ে ছেলেটির মাকে জানালে তৎক্ষণা সকল আত্মীয় পরিজনদের কাছে জানতে চাইলে ছেলেটি ওখানে এসেছে কিনা তখন সবাই জানিয়ে দেয় সে ওখানে আসেনি বলে, তাই রবিবার সকালে নিখোঁজ ছেলের বড় ভাইকে নিয়ে তার মা বাড়িতে এসে আমতলী থানায় নিখোঁজ ছেলে অভিযোগ জানাতে গেলে থানার বড়বাবু জানায় উনার নিখোঁজ ছেলে নাকি তাদের পাশের বাড়ির কোন এক মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছে নিখোজ ছেলেটিকে উদ্ধার করার আশ্বাস দেওয়া তো দূরের কথা উল্টো মা এবং বড় ভাই ওরা কেইসে ফেঁসে যাবেন বলে হুমকি দেওয়া হয় বলে সংবাদ মাধ্যমকে জানান নিখোঁজ ছেলের মা। যখন রাজ্যের আপামর জনসাধারণের রক্ষক পুলিশ প্রশাসন যেহেতু ভক্ষকের ভূমিকায় রয়েছে সেই জায়গায় একপ্রকার বাধ্য হয়েই এক ছেলে হারা অভাগা মা সংবাদ মাধ্যমের কাছে কড়জোরে আবেদন রাখলেন উনার ছেলেকে যেন খুঁজে দেওয়া হয়।



