Tuesday, March 17, 2026
বাড়িখবরখেলাথাইল্যান্ডে অনুষ্ঠিত দ্বিতীয় এশিয়ান যোগাসন স্পোর্টস কাপে অংশগ্রহণ করে চারটি রুপার পদক...

থাইল্যান্ডে অনুষ্ঠিত দ্বিতীয় এশিয়ান যোগাসন স্পোর্টস কাপে অংশগ্রহণ করে চারটি রুপার পদক ও একটি ব্রোঞ্জ পদক দখল করল রাজ্যের মেয়ে তাহিরা আহমেদ

আমি তাহিরা আহমেদ পিতা স্বর্গীয় মোহাম্মদ আবু তাহের জালাল উদ্দিন আহমেদ ,মাতা রুনু বেগম। আমি কৈলাশহর তথা ত্রিপুরার মেয়ে । আমি এখন বর্তমানে পশ্চিম বঙ্গের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি । আমি ১৭ বছর বয়স থেকে যোগাসন শিখছি। আমার প্রথম শিক্ষক শ্রদ্ধেয় আসরফ আলি । বর্তমানে শ্রদ্ধেয় গৌরাঙ্গ সরকারের কাছে প্রশিক্ষণ নিচ্ছি আমার এই সাফল্যের পেছনে তার অবদান অনস্বীকার্য। আমি আমার দিদি পারভিন আহমেদ কে আন্তরিক ভাবে ধন্নবাদ জানাচ্ছি যে আমাকে আমার লক্ষে পৌঁছাতে অনেক দিন রাত এক করেছেন যাতে আমি একদিন সাফল্য পাই। গত ২৪ শে জুন থেকে ২৬ শে জুন ২০২৩, থাইল্যান্ড দেশের ব্যাংকক শহরে অনুষ্ঠিত দ্বিতীয় এশিয়ান যোগাসন স্পোর্টস কাপ ২০২৩। আমি ভারতের হয়ে অংশগ্রহণ করি আমি সেখানে মোট পাঁচটি বিভাগে অংশগ্রহণ করি এবং চারটি রৌপ্য পদক এবং একটি ব্রোঞ্জ পদক পাই। ভারত ছাড়া এই প্রতিযোগিতায় আরো দশটি দেশ অংশগ্রহণ করে। তাছাড়া বিগত দিনে আমি জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকেও সাফল্য অর্জন করেছি। আমি আমার এই সাফল্যের জন্য প্রথমত আমার পরিবারের সদস্যদের ধন্নবাদ জানতে চাই যারা হাজারো বাধার পরেও আমার পাশে দাড়িয়েছেন। আমি অত্যন্ত ধন্নবাদ জানাই ত্রিপুরার ডিরেক্টর অফ স্পোর্টস যারা আমাকে আমার সাফল্যের পথে এগিয়ে দিয়েছেন। সব শেষে আমি আমার যোগা গুরু গৌরাঙ্গ স্যারকে ধন্যবাদ জানাতে চাই কারণ উনি না থাকলে হয়তো আজ আমি এতদূর পৌঁছাতে পারতাম না।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 − 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য