তেলিয়ামুড়া প্রতিনিধি :-
ঘটনার বিবরণে জানা যায় গতকাল গভীর রাত আনুমানিক ১২:৩০ মিনিট নাগাদ তেলিয়ামুড়া বনদপ্তরের কর্মীরা যখন নাইট পেটট্রোলিং করে কৃষ্ণপুর এলাকা থেকে আসছিল তখন গোলাবাড়ি চৌমুনী দেখে একটি বৈদ্যুতিক খুঁটি থেকে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায় একটি দোকানে। সঙ্গে সঙ্গে তারা গাড়ি থেকে নেমে এলাকাবাসীদেরকে চিৎকার করে ডেকে আনে এবং তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরকে খবর দেয়। অগ্নি নির্বাপক দপ্তরে কর্মীরা আসার পূর্বে আগুনে গ্রাস করে নেয় চারটি দোকান। দীর্ঘ প্রায় এক ঘন্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীদের প্রচেষ্টায় রক্ষা পায় একটি বাড়িও। দমকল বাহিনী কর্মীদের প্রশংসা করে এলাকার লোকজন। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি হবে বলে জানা যায়। কান্নায় ভেঙ্গে পড়ে দোকানের মালিক সহ তার পরিবারের লোকরা। জানা যায়, একই পরিবারের সবগুলি দোকান ছিল



