Saturday, March 14, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদতেলিয়ামুড়া মন্ডল কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন বুথে বুথে প্রতিনিয়ত জনসম্পর্ক অভিযান বিজেপির

তেলিয়ামুড়া মন্ডল কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন বুথে বুথে প্রতিনিয়ত জনসম্পর্ক অভিযান বিজেপির

সংবাদ প্রতিনিধি তেলিয়ামুড়া……
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নয় বছর কার্যকাল পূর্ণ হওয়াকে কেন্দ্র করে বিজেপি দলের তরফে সারা দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি সংঘটিত করা হচ্ছে। মূলত এরই অঙ্গ হিসাবে তেলিয়ামুড়া বিধানসভা এলাকায় তেলিয়ামুড়া মন্ডল কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন বুথে বুথে প্রতিনিয়ত জনসম্পর্ক অভিযান সংঘটিত করছে বিজেপি দল। রবিবার তেলিয়ামুড়ার নেতাজিনগর ৮ নং ওয়ার্ড এলাকায় বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযানে যোগ দিলেন তেলিয়ামুড়া বিধানসভা এলাকার বিধায়িকা তথা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, তাছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর , পুরো পরিষদের প্রাক্তন চেয়ারম্যান নীতিন কুমার সাহা সহ অন্যান্য বিজেপি দলের নেতৃত্বরা। এদিনের এই জনসম্পর্ক অভিযান শেষে সাংবাদিকদের সাথে আলোচনা করতে গিয়ে বিধায়িকা কল্যাণী সাহা রায় বিজেপি সরকারের কেন্দ্র এবং রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তার পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনে পুনরায় কেন্দ্রে বিজেপি দল বিপুল পরিমাণ সমর্থন নিয়ে পুনরায় ক্ষমতায় আসবে বলে তিনি জানিয়েছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

11 + nine =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য