তেলিয়ামুড়া প্রতিনিধিঃ— খবরে প্রকাশ,,,, তেলিয়ামুড়া থানাধীন করইলং প্রোগ্রেসিভ ইয়ুথ ক্লাব সংলগ্ন এলাকায় TR06D5419 নম্বরের একটি বাইক নিয়ে তেলিয়ামুড়ার দিক থেকে আগরতলার দিকে যাওয়ার পথে করইলং প্রগ্রেসের ইয়ুথ ক্লাব সংলগ্ন এলাকায় একটি বাইক বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিয়ে দুর্ঘটনা গ্রস্থ হয়। জানা গেছে ওই বাইক আরোহীর নাম আশীষ দাস(২৩)।
পরবর্তীতে ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে ঘটনার খবর পাঠায় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের, অগ্নিনির্বাপক দপ্তরের কর্মী ঘটনাস্থলে পৌঁছে আহত যুবককে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে, সেখানে নিয়ে এলে মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে প্রেরণ করে।



