ত্রিপুরা সরকারের গ্রাম উন্নয়ন দপ্তরে জনকল্যাণমুখী যে সকল কর্মসূচি রয়েছে এগুলোর নিয়ে একদিনের এক কর্মশালা অনুষ্ঠিত হলো আগরতলায়। রাজধানীর গোর্খা বস্তি এলাকার প্রজ্ঞা ভবনে আয়োজিত এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা। পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহাসহ গ্রাম উন্নয়ন দপ্তর এবং অন্যান্য দপ্তরের অধিকারীকরা। এছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আধিকারিক উপস্থিত হন। মূলত যারা গ্রাম উন্নয়ন কর্মসূচীর সঙ্গে জড়িত রয়েছেন।প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে কর্মসূচি সূচনা করেন মুখ্যমন্ত্রী।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন গ্রামীন এলাকার মানুষের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে অনেকগুলো প্রকল্প চালু রয়েছে, পাশাপাশি রাজ্য সরকারেরও প্রকল্প রয়েছে। এগুলো ত্রিস্তরীয় পঞ্চায়েতের মাধ্যমে সুবিধা ভোগীদের হাতে পৌঁছায়। তাই গ্রাম উন্নয়ন দপ্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দপ্তর। সকল আধিকারিকরা যেন গুরুত্বসহকারে কাজ করেন এই আহ্বান রাখেন। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি বারবার এই কথা বলেন। গ্রামীন এলাকার উন্নয়ন না হলে দেশের উন্নয়ন হবে না।



