Tuesday, March 17, 2026
বাড়িখবররাজ্যঅনুষ্ঠিত হলো ভারতীয় জনতা পার্টি ১৮ সূর্যমনি নগর মন্ডলের কার্যকারিণী বৈঠক

অনুষ্ঠিত হলো ভারতীয় জনতা পার্টি ১৮ সূর্যমনি নগর মন্ডলের কার্যকারিণী বৈঠক

বিজেপির ১৮ সূর্যমনিনগর মন্ডলের কার্যকারিনী বৈঠক মঙ্গলবার আমতলী বাজার কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়।এই বৈঠকে উপস্হিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল,মন্ডল সভাপতি সহ মন্ডল কমিটির সদস্য সদস্যাগণ।বৈঠকে কর্মকর্তাদের বিগত দিনের সাংগঠনিক কাজকর্মের বিশ্লেষণ করা হয় এবং আগামী দিন সংগঠনের সার্থে কি কি করণীয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। তাছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি র শাসনকাল নয় বছর পূর্তি উপলক্ষে আগামী এক মাস ব্যাপী যে যে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে সেগুলি কিভাবে বাস্তবায়ন করা যায় এবং প্রধানমন্ত্রী উন্নয়নমূলক প্রকল্পগুলি সমাজের অন্তিম ব্যক্তির কাছে আবার কিভাবে পৌঁছানো যায় তা নিয়ে এদিন এলাকার বিধায়ক তথা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল কার্যকর্তাদের সাথে মতবিনিময় করেন। এদিনের কার্যকারীনি বৈঠকে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

15 + 19 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য