দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনকাল নয় বছর পূর্তি উপলক্ষে শাসকদল বিজেপির পক্ষ থেকে এক মাস ব্যাপী কর্মসূচি পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কিন্তু এরই মধ্যে শাসকের আনন্দে জল ঢেলে দেওয়ার কাজ করল কংগ্রেস। মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা, বিধায়ক আশীষ কুমার সাহা, এবং প্রদেশ কংগ্রেসের বিজিত প্রার্থী সুশান্ত চক্রবর্তী সহ অন্যান্যরা। এই দিনে বৈঠকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস সভাপতি বিরোজিৎ সিনহা প্রধানমন্ত্রী হিসেবে নয় বছর পূর্ণ হওয়ায় উনার উদ্দেশ্যে নয়টি প্রশ্ন রাখেন। প্রশ্নগুলি যথাক্রমে :-
প্রথম প্রশ্ন, দেশের অর্থনীতির বেহাল দশা হল কেন?
দ্বিতীয় প্রশ্ন- কৃষকরা কেন তাদের ফসলের উপযুক্ত দাম পাচ্ছেন না। কেন কৃষকদের আয় গত ৯ বছরে দ্বিগুণ হল না?
তৃতীয় প্রশ্ন- আদানি ইস্যু ও বিভিন্ন দুর্নীতির প্রসঙ্গ উল্লেখ করেছেন কংগ্রেস নেতৃত্ব। সেই সঙ্গেই জাতীয় সম্পদ কেন বিক্রি করে দেওয়া হচ্ছে?
চতুর্থ প্রশ্ন- অভ্যন্তরীন নিরাপত্তাহীনতা নিয়ে প্রশ্ন কংগ্রেসের। ভারতের মাটি দখল করার কাজ যখন চালিয়ে যাচ্ছিল চিন সেই ২০২০ সালে কেন সরকার উপযুক্ত পদক্ষেপ নেইনি?
পঞ্চম প্রশ্ন- কেন সাম্প্রদায়িক ঘৃণা ও নৃশংসতা এভাবে ছড়িয়ে পড়ছে তা নিয়ে?
ষষ্ঠ প্রশ্ন- দলিতদের উপর আক্রমণের ঘটনা নিয়েও প্রশ্ন?
সপ্তম প্রশ্ন- গণতান্ত্রিক সংস্থাকে বিরোধীদের দমাতে কাজে লাগানো হচ্ছে ও প্রতিশোধ নেওয়ার চেষ্টা করা হচ্ছে। দাবি কংগ্রেসের।
অষ্টম প্রশ্ন- ১০০ দিনের কাজের প্রকল্পে কেন বাজেট কমানো হচ্ছে, কেন গরিবের কর্মসংস্থানের পথকে এভাবে বন্ধ করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন?
নবম প্রশ্ন- করোনা পরিস্থিতি মোকাবিলায় কেন ব্যর্থ হল সরকার? কেন মৃতের পরিবার ক্ষতিপূরণ যথাযথ পেল না তা নিয়ে প্রশ্ন?



