সোমবার ভানু ঘোষ স্মৃতিভবনে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে বামফ্রন্ট মন্ত্রিসভার প্রাক্তন মন্ত্রী প্রয়াত বিধুভূষণ মালাকারের স্মরণসভার আয়োজন করা হয়। একদিনের সভায় উপস্থিত ছিলেন পুলিটব্যুরো মানিক সরকার সহ সংগঠনের অন্যান্য নেতৃত্বরা। এদিন মানিক সরকার বক্তব্য রাখতে গিয়ে ৭০ দশকে তৎকালীন কংগ্রেস সরকারের বিরুদ্ধে বিরোধী ছাত্ররা যে আন্দোলনের ডাক দিয়েছিল সেই আন্দোলনে এই প্রয়াত ও বিধভূষণ মালাকার গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল, তাছাড়া উনার জীবনকালের তিনি সাধারণ মানুষের জন্য কাজ করে দিয়েছেন, তাই আজ ওনার স্মরণসভায় গভীর শ্রদ্ধার সাথে উনাকে স্মরণ করছি এবং উনার পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি বলে। এদিনের কর্মসূচিতে দলীয় কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।



