Tuesday, March 17, 2026
বাড়িখবররাজ্যমোদি সরকারের নয় বছরের বিভিন্ন কার্যকলাপ সাংবাদিকদের সামনে তুলে ধরেন মুখ্যমন্ত্রী ডাক্তার...

মোদি সরকারের নয় বছরের বিভিন্ন কার্যকলাপ সাংবাদিকদের সামনে তুলে ধরেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি তার কার্যকালের নয় বছর পূর্ণ করছেন। এই উপলক্ষ্যে মঙ্গলবার(৩০ মে) থেকে ৩০ জুন পর্যন্ত এক মাস ব্যাপি সারা ভারত জুড়ে প্রচার কর্মসূচী হাতে নিয়েছে বিজেপি। এর আগের দিন সোমবার(২৯ মে) মুখমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা আগরতলার একটি হোটেলে সাংবাদিকদের সামনে মোদি সরকারের কাজকর্মে বিভিন্ন বিষয় তোলে ধরেন বিস্তারিত ভাবে। তিনি পাওয়া পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে গত ৯ বছরে ভারত সরকারের কাজ গুলির ব্যাখা দিয়ে গিয়ে বলেন, গত ৯ বছর ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেকে একজন সেবক হিসেবে পরিচয় দিয়ে আসছেন। তার এই ভাবনাকে পাথেয় করে এগিয়ে চলতে ত্রিপুরা রাজ্যের বর্তমান সরকার। সেই সঙ্গে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী নিজে একজন চা ওয়ালা ছিলেন তাই তিনি সবসময় গরীব মানুষের কল্যাণের কথা চিন্তা করে কাজ করেন। এই ৯ বছরের কোন ধরনের দুর্নীতির ঘটনা ঘটেনি। তিনি প্রমাণ করেছেন কি করে দুর্নীতিহীন ভাবে সরকার চালানো সম্ভব। সমাজের সকল অংশের মানুষের কথা চিন্তা করে একের পর এক কর্মসূচির হাতে নিয়েছেন। দরিদ্র অংশের মানুষের সুবিধার বিষয়টি বিবেচনা করে চাকরি থেকে শুরু করে পড়াশোনা সব ক্ষেত্রে ১০ শতাংশ সংরক্ষণ রেখেছেন। উত্তর-পূর্বাঞ্চলকে দেশের অন্যতম একটি উন্নত অঞ্চল হিসেবে গড়ে তোলার জন্য এক্ট ইস্ট পলিসি গ্রহণ করেছেন। ত্রিপুরা সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য নানা প্রকল্প হাতে নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সময়ে ত্রিপুরা সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছে। ট্রেন পরিষেবা মিটার গেজ থেকে ব্রড গেজে উন্নত করা হয়েছে। ত্রিপুরার একেবারে দক্ষিণ প্রান্তের সাবরুম শহর পর্যন্ত ট্রেন চালু হয়েছে। সারা দেশের সঙ্গে সরাসরি যুক্ত করার জন্য এক্সপ্রেস ট্রেন চালু হয়েছে।উত্তর ভারতের অন্যতম বড় এবং সুন্দর আন্তর্জাতিক বিমানবন্দর গড়ে তোলা হয়েছে আগরতলায়। ছয়টি জাতীয় সড়ক নির্মাণ করা হচ্ছে। আরো কয়েকটি জাতীয় সড়কের কাজ শুরু হওয়া সময়ের অপেক্ষা মাত্র। নৌ পরিবহন ব্যবস্থা চালু হচ্ছে, এর জন্য বাংলাদেশের চুক্তি হয়ে গিয়েছে। ত্রিপুরায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স এর আদলে হাসপাতাল চালু করা হবে। ডেন্টাল কলেজ চালু করা হয়েছে। সব মিলিয়ে সমাজের সকল অংশের মানুষের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাজ করছে। এদিনের এই কর্মসূচিতে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহার পাশাপাশি উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য এবং আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার।সারাদেশের সঙ্গে ত্রিপুরা রাজ্য জুড়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাজকর্মের বিষয়ে প্রচার অভিযান চালাবে প্রদেশ বিজেপি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three + thirteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য