আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের প্রায় প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থীদের সঙ্গে তাল মিলিয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট সমর্থিত ফরওয়ার্ড ব্লকের প্রার্থী পার্থ রঞ্জন সরকার । বুধবার সকালে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী নিজ বিধানসভা এলাকায় বাড়ি বাড়ি প্রচারে যান। প্রচারে গিয়ে তিনি রাজ্যে শান্তি ও উন্নয়নের নিরিখে ভোটারদের কাছে ভোট ভিক্ষা চান দলের হয়ে ।প্রচারে গিয়ে প্রার্থী বলেন, ভোটারদের কাছ গিয়ে বিপুল সাড়া পাচ্ছেন তিনি ।তাই আসন্ন নির্বাচনে জয় নিশ্চিত। পাশাপাশি এদিকে এই কেন্দ্রের বিজেপি দলের হেভি ওয়েট প্রার্থীর ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, প্রার্থীর ক্ষেত্রে হেভি ওয়েট বা কম ওয়েট কিছুই হয় না । প্রার্থী তো প্রার্থীই । তবে সেক্ষেত্রে জয়টা করবে ভোটারদের উপরই ।



