বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে দুষ্কৃতিকারীদের আগুনে পুড়ল শাসক দলের বুথ অফিস। ঘটনা মঙ্গলবার রাতে বিশালগড় বিধানসভার ৩৪ নং বুথ তথা পশ্চিম লক্ষীবিল এলাকায়।বুধবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিজেপি দলের মনোনীত প্রার্থী সুশান্ত দেব সহ বিশালগড় বিজেপি মন্ডল নেতৃত্বরা। এই ঘটনা সম্পর্কে সুশান্ত দেব বলেন, কংগ্রেস এবং সিপিএম দলের কোন কর্মসূচি না থাকায় শাসক দলের বুথ অফিস পোড়ানো থেকে শুরু করে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডকে নিজেদের দলীয় কর্মসূচি হিসেবে বেছে নিয়েছে ।পার্টি অফিস পুরানোর ঘটনার তীব্র নিন্দা করেন সুশান্ত দেব। আগামী দিনে এধরনের কর্মকাণ্ড পুনরায় সংঘটিত করলে কাউকে ছেড়ে দেওয়া হবে না বলে হুশিয়ারি দেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক সহ বিশাল সংখ্যায় পুলিশ এবং সিআরপিএফের জওয়ানরা। এই ঘটনায় খুব্ধ বিজেপি দলের কর্মী সমর্থকরা ।



