আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচন । আর এই নির্বাচনকে সামনে রেখে জোরদার ভাবে প্রচার চালিয়েছে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল গুলি । আর এই বিধানসভা নির্বাচনে জয়ের লক্ষ্যে প্রচারে কোন রকম খামতি রাখতে চাইছে না কোন দলই। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোন দলই জমি ছাড়তে নারাজ । তাই রাজ্যে সব কয়টি রাজনৈতিক দলের সঙ্গে তাল মিলিয়ে জোর কদমে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছে তৃনমূল কংরেস দলও। প্রতি দিনের মত মঙ্গলবার সকালেও ৯ বনমালীপুর বিধানসভা কেন্দ্রের অধীন রাজধানীর রামঠাকুর সংঘ এলাকায় বাড়ি বাড়ি প্রচার করে তৃনমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা।বাড়ি বাড়ি প্রচারে গিয়ে ভোটারদের কাছে ভোট ভিক্ষা চায় দলকে নির্বাচনে দলকে জয়ী করার জন্য। প্রচারে গিয়ে এক নেতৃত্ব জানায়, যেভাবে সাড়া পাচ্ছি রাজ্যে উন্নয়ন ও কর্ম সংস্থানের লক্ষ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে সরকার গঠন করবে তৃনমূল দল।



