আজ গোটা রাজ্যেই উৎসবের মেজাজে মনোনয়নপত্র দাখিল করল সবকটি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা। শাসক থেকে শুরু করে বিরোধীরা ব্যাপক সংখ্যক কর্মী সমর্থকদের নিয়ে সুবিশাল মিছিলের মধ্য দিয়ে নিজেদের মনোনয়ন পত্র দাখিল করলেন। তারই অঙ্গ হিসেবে ৮ টাউন বড়দোয়ালীর কংগ্রেস মনোনীত প্রার্থী আশীষ কুমার সাহা মনোনয়নপত্র দাখিল করলেন এবং এদিন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন নির্বাচন কমিশন সুষ্ঠ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন কেননা ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের পর কোন নির্বাচনই গণতান্ত্রিক পদ্ধতিতে হইনি শাসক দল প্রহসনে পরিণত করে জয় ছিনিয়ে নিয়েছে। তাই নির্বাচন কমিশন যদি সঠিক দায়িত্ব পালন করেন তাহলে এই নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে সম্পন্ন হবে ও রাজ্যের মানুষ যে পরিবর্তন চাইছে সেই পরিবর্তন হবে বলে আশা ব্যক্ত করেন।



