ফের জয়ের লক্ষ নিয়ে ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস দলের মনোনীত প্রার্থী বিধায়ক সুদীপ রায় বর্মন মনোনয়ন পত্র জমা দিলেন সোমবার l এদিন তিনি অতিরিক্ত জেলা শাসকের নিকট মনোনয়ন পত্র জমা দেন l এদিন উনার সঙ্গে দলের নেতৃত্ব, কর্মী ও সমর্থকরা ছিল l মনোনয়ন পত্র দাখিল করার পর বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, নতুন ভোরের আশায় ত্রিপুরা রাজ্যের মানুষ তাকিয়ে আছে l তাদের অনেক আশা l তাদের আশা কে পূরণ করার লক্ষে আমরা আজ জাতীয় কংগ্রেসের তরফ থেকে মনোনয়ন দিয়েছি l দেখা যাক, তাদের আশার কি হয় l



