সোমবার এক রেলির মাধ্যমে গিয়ে টাউন বড় দোয়লি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মনোনয়ন পত্র দাখিল করেন l এদিন উনার সাথে উপস্থিত ছিলেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং মনিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং l সোমবার এক জমজমাট রেলির মাধ্যমে মনোনযন পত্র দাখিল করলেন ৮ টাউন বড় দেয়ালি বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের প্রার্থী তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা l এদিন রাজধানীর রবীন্দ্র শত বার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে রেলি করে সদর মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন পত্র প্রদান করেন প্রার্থী l এদিন প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং মনিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং সহ দলের স্থানীয় নেতৃত্ব রা l মুখ্যমন্ত্রীর রেলিতে দলে দলে ডাক, বাজনা , ব্যান্ড পার্টি থেকে শুরু করে আরো কত কিছু ছিল l মনোনয়ন জমা দেওয়ার পর এক সাক্ষাৎকারে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেন, গত বিধানসভা নির্বাচনে যত গুলি আসন পেয়ে ছিল, এর থেকে বেশি ই পাবেl সমস্যার কিছু নেই l এদিকে প্রার্থী তথা মুখ্যমন্ত্রী বলেন, আমরা জয়ের ব্যাপারে নিশ্চিত l আমরা আগামী দিন আই পি এফ টি র সঙ্গে জোট সঙ্গী হয়ে ক্ষমতায় আসব। এদিন রাজধানী যেন জন সমুদ্রের রূপ নেয় l এদিন মুখ্যমন্ত্রীর রেলিতে হাজার লোকের সমাগম ঘটে l



