Thursday, May 7, 2026
বাড়িখবররাজ্যসিপিআইএম কিংবা তিপ্রামথা কোনো ফ্যাক্টর নয় কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে, এমনটাই হুংকারের বার্তা...

সিপিআইএম কিংবা তিপ্রামথা কোনো ফ্যাক্টর নয় কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে, এমনটাই হুংকারের বার্তা বিকাশের

উল্লেখ্য থাকে,, শনিবার রাতে ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি দলের প্রার্থী হিসেবে বিকাশ দেববর্মার নাম ঘোষণা হতেই আনন্দের জোয়ারে মাতোয়ারা হয়ে উঠে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র মানুষজন থেকে শুরু করে বিজেপি দলের কর্মী সমর্থকেরা। রবিবার ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের মনোনীত প্রার্থী বিকাশ দেববর্মা’কে তেলিয়ামুড়ার প্রবেশদ্বার হাওয়াইবাড়ি এলাকা থেকে দলের যুব মোর্চার কর্মীরা সুবিশাল বাইক রেলির মাধ্যমে স্বাগত জানিয়ে চাকমাঘাট স্থিত কৃষ্ণপুর মন্ডলে নিয়ে আসেন। সেখানে তাদের পছন্দের প্রার্থীকে কাছে পেয়ে অনেকটাই আপ্লুত হয়ে পড়েন বিজেপি দলের কর্মী সমর্থকেরা। এদিন বিজেপি দলের অনেক পুরানো কর্মীরা ফের মনোবল চাঙ্গা করে ঘর থেকে বেরিয়ে আসে। এতে মুহূর্তের মধ্যে চাকমাঘাট স্থিত মন্ডল কার্যালয়ের সামনে জনপ্লাবন দেখা দেয়। তাছাড়া এদিন চাকমা ঘাট স্থিত মন্ডল কার্যালয়ের সামনে থেকে বিজেপি দলের কর্মী সমর্থকেরা এক পদযাত্রা অনুষ্ঠিত করে স্থানীয় তুই মধুবাজার সহ চাকমাঘাট বাজারে । সেই সঙ্গে এলাকার বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিকদের পায়ের ধূলো মাথায় নেন বিজেপি দলের প্রদপ্রার্থী বিকাশ দেববর্মা।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য