25 শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস l এই উপলক্ষে রাজ্য নির্বাচন দপ্তর একটি অনুষ্ঠানের আয়োজন করে রাজধানীর রবীন্দ্র শত বার্ষিকী ভবনে। এই অনুষ্ঠানের মাধ্যমে ভোটারদের শপথবাক্য পাঠ করানো হয় এবং নতুন ভোটারদের ভোটার পরিচয় পত্র দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্তে, চিপ সেক্রেটারি জে কে সিনহা,ডিএম সহ অন্যান্যরা। অনুষ্ঠানে নির্বাচন আধিকারিক কিরণ গিত্তে নতুন ভোটার দের ভোট দেওয়ার বিষয়ে অবগত করেন l পাশাপাশি তিনি ভোটার দিবসের গুরুত্ব তুলে ধরেন l এদিন নতুন ভোটাররা নতুন পরিচয় পত্র পেয়ে খুশি l এদিন নতুন ভোটার দের উপস্থিতি ছিল লক্ষনিয় l



