২৩শে জানুয়ারি মহান বীর পুরুষ নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্ম জয়ন্তি। এই বছর এই মহান স্বাধীনতা সংগ্রামীর ১২৭ তম জন্ম জয়ন্তী। প্রতি বছরের মত এবছরও রাজধানির পোস্ট অফিস চৌমুহনীস্হিত কংগ্রেস ভবনের সামনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে নেতাজির জন্মদিন উদযাপন করা হয়। প্রথমে জাতীয় পতাকা উত্তোলন ও নেতাজীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি বিরজিত সিনহা, দলের নেতা গোপাল চন্দ্র রায়, আশিস সাহা সহ আরও অনেকে । প্রতি বছরই যথাযোগ্য মর্যাদায় এই দিনটি পালন করা হয় কংগ্রেস দলের তরফ থেকে ।এই স্বাধীনতা সংগ্রামীর গুরুত্ত অপরিসীম বলে দলের রাজ্য সভাপতি জানান।



