Friday, March 20, 2026
বাড়িখবররাজ্যআগামী ২৩ শে জানুয়ারি কমলপুর ও সুরমা বিধানসভা কেন্দ্রে ১২ ঘণ্টার বন্ধ...

আগামী ২৩ শে জানুয়ারি কমলপুর ও সুরমা বিধানসভা কেন্দ্রে ১২ ঘণ্টার বন্ধ ডাকলো তিপ্রামথা

১৮ জানুয়ারী রাতে কমলপুর থানার বামনছড়া পঞ্চায়েতের যোগেশ নমঃ শুদ্র পাড়ায় তিপ্রা মথা সুরমা বিধানসভা কেন্দ্রের নেতা প্রনজিৎ নমশুদ্র (৪৪) খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে আগামী ২৩ জানুয়ারী কমলপুর মহকুমার দুটি বিধানসভা কেন্দ্রে কমলপুর ও সুরমা বিধানসভা কেন্দ্রে ১২ ঘন্টার বনধ ডাক দিয়েছে কমলপুর তিপ্রা দল। শনিবার কমলপুর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান তিপ্রা মথা দলের কমলপুর নেতৃত্বরা। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সুরমা বিধানসভা কেন্দ্রের তিপ্রা দলের রাজনৈতিক কনভেনার কুমার হালাম, তুষার কান্তি দেববর্মা সুরমা ব্লক সভাপতি, টি ডব্লিউ এফ কেন্দ্রীয় কমিটির সদস্যা মেরী দেববর্মা, কমলপুর ও খোয়াই সাংগঠনিক সম্পাদক তপন দেববর্মা, দলের টিসিএফ সুরমা বিধানসভা ইনচার্জ শ্যামল সরকার সহ অন্যান্য নেতৃত্বরা। প্রনজিৎ হত্যার দিন কমলপুর থানার নাটক নিয়ে কথা উঠে সাংবাদিক সম্মেলনে। সাংবাদিক সম্মেলনে নেতৃত্বরা প্রনজিৎ নমশুদ্র হত্যার সাথে জড়িত এবং এফ আই আরে লিখিত বাকি আসামিদের গ্রেফতারের দাবিতে ২৩ জানুয়ারী ১২ ঘন্টা বনধ ডাকা হয়েছে। এদিন ২০২২ সালের সেপ্টেম্বর হালহালী বাজারে ব্যবসায়ী উপর হামলা লুটরাজ করার পরিপ্রেক্ষিতে ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে এবং প্রনজিৎ হত্যার জড়িত আরও আসামীদের গ্রেফতারের সহ সাত দফা দাবিতে শনিবার কমলপুর মহাকুমা শাসক তথা রিটার্নিং অফিসার লাল রিং হেতা ডারলংয়ের নিকট ডেপুটেশন প্রদান করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 − 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য