Thursday, March 19, 2026
বাড়িখবররাজ্যশুক্রবার সকালে নিজ বিধানসভা কেন্দ্র এলাকায় বাড়ি বাড়ি প্রচারে গেলেন বিধায়ক তথা...

শুক্রবার সকালে নিজ বিধানসভা কেন্দ্র এলাকায় বাড়ি বাড়ি প্রচারে গেলেন বিধায়ক তথা মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা

আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে নিজ বিধানসভা কেন্দ্র এলাকায় বাড়ি বাড়ি প্রচার বেরিয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। শুক্রবার সকালেও নিজ বিধানসভা কেন্দ্রের অধিন নেতাজি চৌমুহনী এলাকায় বাড়ি বাড়ি প্রচারে যান মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন কর্পোরেটর রত্না দত্ত সহ আরও অনেকে। মুখ্যমন্ত্রি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলে রিপোর্ট কার্ড তুলে দেন তাদের হাতে। এক সাক্ষাৎকারে তিনি জানান, প্রচারে বেরিয়ে ব্যাপক সাড়া পাচ্ছেন। তাই উন্নয়নের নিরিখে মানুষ বিজেপি কেই ভোট দেবে বলে তিনি জানান। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই রাজ্যের শাসক দল থেকে শুরু করে বিরোধীরা মাঠে নেমে পড়েছে ভোট প্রচারে। তারই অঙ্গ হিসেবে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার এই কর্মসূচি l

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

18 − four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য