বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১১ই এপ্রিল….. ১২ই এপ্রিল রাজ্যর ২৮ টি আসনে হতে চলেছে এডিসি নির্বাচন। গণতন্ত্রের এই উৎসবকে
সামনে রেখে শনিবার সকাল থেকে খোয়াই জিলা পরিষদের মাঠে জরো হতে থাকে বিভিন্ন জায়গা থেকে আগত ভোট কর্মীরা। বিশেষ করে ৯ নং আসন আশারামবাড়ী ও হালালি কেন্দ্র এবং ১২ নং আসন রামচন্দ্র ঘাট এলাকার ভোট কর্মীরা ১২ই এপ্রিল ভোট গ্রহণের জন্য তাদের প্রয়োজনীয় ই ভি এম মেশিন সাহ বিভিন্ন জিনিসপত্র সংগ্রহ করে ভোটকেন্দ্রের উদ্দেশ্যে যেতে দেখা যায়। ৯ নং আসন আশারামবাড়ী ও হেলালি কেন্দ্র ভোট কেন্দ্র রয়েছে ৪৭ টি। এবং ১২ নং আসন রামচন্দ্রঘাট এলাকায় ভোট কেন্দ্র রয়েছে ৪১ টি।এই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে ব্যাপক পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা করা হয়। পাশাপাশি ভোট কর্মীদের সাথে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা কর্মীদের নিয়োগ করা হয়। তার মধ্যে লক্ষ্য করা গেছে এবার কার এ ডি সির নির্বাচনে ভোট কর্মীদের সাথে রাজ্য পুলিশের মহিলা কনস্টেবলদের কেউ নিয়োগ করা হয়েছে । তাদের প্রত্যেককে আগ্নেয়াস্ত্র দিয়ে সুসজ্জিত করে ভোট কর্মীদের সাথে পাঠানো হচ্ছে। এই বিষয়ে দুই কেন্দ্রের রিটার্নিং অফিসার তথা খোয়াই মহাকুমা শাসক নির্মল কুমার জানান দুই কেন্দ্রের ভোট কর্মীরা শনিবার বিকেল তিনটার মধ্যে নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে গেছে। আগামী ১২ ই এপ্রিল সকাল সাতটা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হবে। তার জন্য এই দুই কেন্দ্রের বিভিন্ন এলাকায় ভোটদানে যাতে কোন ধরনের বাধা-বিপত্তি না ঘটে তার জন্য কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হয়েছে ব্যাপক পরিমাণে। এছাড়াও সার্বিক পরিস্থিতির ওপর নজর রেখে চলেছেন তিনি।



