Tuesday, April 7, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদএ ডি সি নির্বাচনের কাজে যুক্ত ৯ নং এবং ১২ আসনের ভোট...

এ ডি সি নির্বাচনের কাজে যুক্ত ৯ নং এবং ১২ আসনের ভোট কর্মীদের জন্য খোয়াইতে শুরু হয় দুদিন ব্যাপী পোস্টাল ব্যালটে ভোটদান পর্ব।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৭ই এপ্রিল….আসন্ন সশাসিত জেলা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল ১০ টা থেকে খোয়াই মহকুমা শাসকের কার্যালয়ে শুরু হয় বেলট পেপারে ভোট গ্রহণ পর্ব।এই নির্বাচনে ভোটের কাজে নিয়োজিত ভোট কর্মী ও নিরাপত্তা বাহিনীরা ব্যালট পেপারে মাধ্যমে তাদের ভোট দান পর্ব শেষ করে। এই গোটা প্রক্রিয়া সমন্ধে খোয়াই মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার নির্মল কুমার ঝা এই ব্যালট পেপারের ভোট প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিতভাবে সাংবাদিকদের কাছে তুলে ধরেন। এবং তিনি এও জানান মঙ্গলবার ও বুধবার দুই দিন এই ভোট গ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হবে।এই পোস্টাল ভোট পর্ব সুরু হয় সকাল ১০ থেকে বিকেল ৪ পর্যন্ত। তাতে আশারাম বাড়ি ও হালাহালি কেন্দ্র এবং রামচন্দ্র ঘাট এলাকার জন্য বেশ কয়েকটি টেবিল খোলা হয়েছে যাতে করে ভোটদান পর্বে নিযুক্ত ভোট কর্মীরা তাদের বেলট ভোটটি দিতে পারে। তার মধ্যে ৯ নং আসন আশারাম বাড়ি ও হালাহালি কেন্দ্রের জন্য পোষ্টাল ব্যালট ইসু করা হয় ৩০৩ টি। তার মধ্যে ভোট গ্রহণ করা হবে ২১৩ জনের। অন্যদিকে ১২ নং আসন রামচন্দ্র ঘাট কেন্দ্রের জন্য পোষ্টাল ব্যালট ইসু করা হয় ৩৫২টি তাতে ভোট গ্রহণ করা হবে ১৪২ জনের। বাকিরা কর্ম সুত্রে যে যে জায়গায় রয়েছে তারা সেখানেই ভোট দিবেন বলে জানান খোয়াই মহকুমা শাসক নির্মল কুমার।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য