👉প্রথমবারের মতো হোজাইয়ের মাটিতে পা রাখলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
👉হোজাইয়ের শ্রীমন্ত শংকরদেব নগর খেলার মাঠে উপস্থিত হলেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য যে, নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে প্রথমবারের মতো হোজাইয়ে আসা মোদীকে দেখার জন্য আজ সকাল থেকেই জনসাধারণের মধ্যে অভূতপূর্ব উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।
👉মঞ্চে উঠেই মোদী স্থানীয় ভাষায় জনতাকে সম্ভাষণ জানান। তিনি তাঁর সংক্ষিপ্ত অথচ তীক্ষ্ণ ভাষণে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরার পাশাপাশি নির্বাচনে জয়লাভের বিষয়ে দৃঢ় আশাপ্রকাশ করেন।
হোজাই থেকে সুজিত কুমার দাস, NE NEWS TV বাংলা।



