Saturday, April 4, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদ৯ নং আসন আশারাম বাড়ি ও হালাহালি কেন্দ্রের বিজেপি দলের প্রার্থী অনন্ত...

৯ নং আসন আশারাম বাড়ি ও হালাহালি কেন্দ্রের বিজেপি দলের প্রার্থী অনন্ত দেববর্মার সমর্থনে বাচাই বাড়ি বাজারে অনুষ্ঠিত হল বাজার সভা।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৪ঠা এপ্রিল…..শনিবার সকালে ৯ নং আসন আশারামবাড়ী ও হালাহালি এডিসি কেন্দ্রের বিজেপি দলের মনোনীত প্রার্থী অনন্ত দেববর্মার সমর্থনে বাচাইবাড়ি বাজারে এক বিশাল বাজার সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন আশারামবাড়ী মন্ডল সভাপতি জয়ন্ত দেববর্মা।
এই সভায় উপস্থিত ছিলেন নয় হালাহালি আশারামবাড়ী কেন্দ্রের ইনচার্জ তথা বিজেপি খোয়াই জেলা সাধারণ সম্পাদক সমীর কুমার দাস, জেলা কমিটির সহ-সভাপতি বীর মোহন দেববর্মা, বিজেপি নেতৃত্ব ও প্রার্থীর এজেন্ট রাজেশ দেববর্মা, রিমা দেববর্মা, তাপস দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা।এই বাজার সভায় বিশাল সংখ্যক মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বাজার সভা।এই সভায় জেলার সাধারণ সম্পাদক সমীর কুমার দাস দীর্ঘ বক্তব্য রাখেন। বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, জনকল্যাণমূলক কর্মসূচি এবং বিজেপির লক্ষ্য ও আদর্শ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি আগামী দিনে এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিজেপি প্রার্থী অনন্ত দেববর্মাকে সমর্থন করার আহ্বান জানান।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন বীর মোহন দেববর্মা, রাজেশ দেববর্মা এবং মন্ডল সভাপতি জয়ন্ত দেববর্মা। বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন এবং আসন্ন নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত করতে সকল কর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানান।
বাজার সভা শেষে দলীয় নেতৃত্বের উপস্থিতিতে একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে নির্বাচন পরিচালনা ও বুথভিত্তিক সংগঠনকে আরও সক্রিয় করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nine − eight =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য