বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৭ই মার্চ…….খোয়াই মহিলা থানার তদন্তে অসন্তুষ্ট হয়ে কোন পথ খুঁজে না পেয়ে অবশেষে জেলা পুলিশ সুপারের নিকট দ্বারস্থ হলেন নিখোঁজ স্ত্রীর স্বামী বিপ্লব মোদক।
ঘটনার বিবরণ দিয়ে নিখোঁজ স্ত্রীর স্বামী বিপ্লব মোদক জানান উনার স্ত্রী গত ২৫ শে ফেব্রুয়ারি সোনাতলা এলাকার সোমা দেব রায় ( মোদক) নিখোঁজ হয়। শেষে ২৬ শে ফেব্রুয়ারি খোয়াই মহিলা থানায় নিখোঁজ স্ত্রীর স্বামী বিপ্লব মোদক একটি নিখোঁজ ডাইরি করেন। স্বামী ধারণা পর পুরুষের সাথে তার স্ত্রী পালিয়ে গেছেন। ১৮ বছর ধরে তাদের বিবাহিত জীবনের সংসার।তাতে তাদের ১৫ বছর এবং ৯ বছরের দুটি কন্যা সন্তান রয়েছে । বিপ্লব বাবু উনার নিখোঁজ স্ত্রীর বিষয়ে অনেক তথ্য তথ্য তুলে দেন যে কোথায় উনার স্ত্রী বর্তমানে রয়েছে বলে তার ধারণা।এর পরও খোয়াই মহিলা থানার পুলিশের কোনধরনের হেল দুল নেই এই মামলাটিকে নিয়ে বলে অভিযোগ করেন বিপ্লব।স্বামীর অভিযোগ আজ প্রায় ৯ দিন অতিক্রান্ত হতে চলেছে অথচ নিখোঁজ ডাইরি কোন তদন্তই করছে না খোয়াই মহিলা থানার পুলিশ। তাতে করে তিনি গত ৬-৭ দিন ধরে লাগাতর মহিলা থানার চক্কর কাটছেন। আর প্রতি নিয়ত আসা-যাওয়া করছেন কিন্তু মহিলা থানার অফিসাররা উনার দেওয়া লিখিত অভিযোগের কোন ধরনের সুরহা করার প্রয়োজন বোধ করছেনা। মহিলা থানার পুলিশ এক প্রকার বয়কট করে রেখেছে বিপ্লব বাবুকে।এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে যা বুঝতে পারছেন না বিপ্লব বাবু।এবং তিনি বারবার মামলার রিসিভ কপি দেওয়ার জন্য আবেদন করলেও কিন্তু তা দেওয়া হচ্ছে না বলেই সংবাদ মাধ্যমকে জানান । শেষে খোয়াই মহিলা থানার উপর অস্তা হারিয়ে শনিবার দুপুরে বাধ্য হয়ে জেলা পুলিশ সুপারের কাছে দারস্ত হয়ে সমস্ত বিষয়টি জানিয়েছন বলে জানান তিনি। জেলা পুলিশ সুপারের নিকট থেকে ফিরে এসে অবশেষে উনার নিখোঁজ স্ত্রীর বিষয়ে মহিলা থানার তদন্তকে কেন্দ্র করে সাংবাদিকদের সামনে তিনি মহিলা থানার বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দেন উনার স্ত্রীর তদন্তের বিষয়ে।



