Saturday, March 7, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদজন প্রতিনিধিদের ব্রাত্য রেখেই খোয়াই নতুন টাউন হল পালিত হল জেল ভিত্তিক...

জন প্রতিনিধিদের ব্রাত্য রেখেই খোয়াই নতুন টাউন হল পালিত হল জেল ভিত্তিক আন্তর্জাতিক নারী দিবস।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৭ই মার্চ…… খোয়াই জেলার জন প্রতিনিধিদের ব্রাত্য রেখেই খোয়াই এর নতুন টাউন হলে সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে পালিত হল জেলা ভিত্তিক আন্তর্জাতিক নারী দিবস অনুষ্ঠানটি।শনিবার দুপুর ১টা নাগাদ খোয়াই এর নতুন টাউন হলে খোয়াই জেলা ভিত্তিক আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়। এই অনুষ্ঠানের উৎদ্বোধক উপস্থিত ছিলেন খোয়াই জেলার অতিরিক্ত জেলাশাসক অবদানন্দ বৈদ্য । এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ শিক্ষা ও সমাজকল্যাণ দপ্তরের আধিকারিক সুজিত দাস। যুব ক্রীড়া দপ্তরের আধিকারিক কমলেন্দু শীল, সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিক হরিধন সরকার, টি আর এল এম এর কর্ডিনেটর চন্দ্রানি গাঙ্গুলী , পদ্মবিল ব্লকের সি ডি পি ও নিভা দেববর্মা, আইনজীবী শ্রীমতি ঝুমুর কর্মকার সহ অন্যান্য আধিকারিকরা ।কিন্তু অনুষ্ঠান মঞ্চে জনগণের ভোটে নির্বাচিত কোন জন প্রতিনিধিকে এই অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা যায়নি। প্রথমেই সরকারি দপ্তরের আমন্ত্রিত অতিথিরা একটি গাছে জল সিঞ্চন করে প্রদীপ প্রজ্জ্বলন এর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। অনুষ্ঠানের শুরুতেই আন্তর্জাতিক নারী দিবস খোয়াই জেলাভিত্তিক অনুষ্ঠানের আহ্বায়ক তথা আধিকারিক সুজিত দাস এই অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করেন। সর্বশেষে অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলাশাসক অভেদানন্দ বৈদ্য বিস্তারিতভাবে গোটা বিষয়টি নিয়ে অর্থাৎ নারীদের সম্মান ও অগ্রগতি নিয়ে আলোচনা করেন। সবথেকে লক্ষণীয় বিষয় খোয়াই জেলাভিত্তিক আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হল অথচ খোয়াই জেলার কোন জন প্রতিনিধির উপস্থিতি লক্ষ্য করা যায়নি। এমনকি জন প্রতিনিধিদের মধ্যে আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে অন্ততঃ পক্ষে জেলা থেকে দুই জন জনপ্রতিনিধি নারি অর্থাৎ বিধিইকা শ্রীমতি কল্যাণী সাহা রায় এবং খোয়াই জিলা পরিষদের সভাধিপতি শ্রীমতি অপর্ণা সিংহ রায়কে নিয়ে আসা উচিত ছিল বলে অনেকেই অভিমত প্রকাশ করেন।তাও যদি সম্ভব না হয় অন্তত পক্ষে জিলা সভাপতিকে আমন্ত্রিত করে আনা উচিত ছিল এই সভাটির সৌন্দর্য বোধের জন্য। কিন্তু তাও করার প্রয়োজন বোধ করেনি এই অনুষ্ঠানে উদ্দ্যোক্তারা।এই অনুষ্ঠানে এই বিষয়টি নিয়ে জেলার অতিরিক্ত জেলাশাসক কে জিজ্ঞাসা করলে তিনি ও বিষয়টি নিয়ে পরিষ্কার ভাবে কিছু বলতে না পাড়ার কারণে সাংবাদিকদের এই প্রশ্নের উত্তর দিতে না পেরে এড়িয়ে যান। এই বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন শুরু হয়েছে। তাছাড়া এই অনুষ্ঠানে খোয়াই জেলার বিভিন্ন ব্লকের স-সহায়ক গুষ্টির প্রতিনিধিরে সম্মানিত করা হয় ভালো কাজের জন্য। পাশাপাশি অনেক গ্রুপের হাতে ১০ লক্ষ টাকার ডেমো চেক তুলে দেওয়া হয় তাদেরকে আরও উৎসাহিত করতে। শনিবার দিনটি আন্তর্জাতিক নারী দিবস অনুষ্ঠানটিকে ঘিরে খোয়াইয়ের নতুন টাউন হলের কানায় কানায় পরিপূর্ণ ছিল। খোয়াই জেলার স-সহায়ক দলের দিদিরা, অঙ্গনওয়ারীর দিদিরা, বিভিন্ন এলাকার আশা কর্মীরা এই কর্মসূচিতে যোগদান করেন। সব মিলিয়ে অনুষ্ঠানটি সফল হলেও খোয়াই জেলা ভিত্তিক আন্তর্জাতিক নারী দিবসে জনগণের প্রতিনিধিরা উপস্থিত না হওয়াতে বিভিন্ন মহলের অভিযোগ অনুষ্ঠানটি অনেক ক্ষেত্রেই ম্লান হয়ে গেছে। এছাড়াও সচ্ছতার প্রতীক ও তার বর্তা পৌঁছাতে উক্ত অনুষ্ঠানে নির্মল মতিকে ও আনা হয় অনুষ্ঠানের শ্রী বৃদ্ধি করতে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য