Thursday, March 5, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদদোকানের বকেয়া ৫০০ টাকার জন্য বেধরক পিটিয়ে এক গ্রাহকের পা ভেঙে হাসপাতালে...

দোকানের বকেয়া ৫০০ টাকার জন্য বেধরক পিটিয়ে এক গ্রাহকের পা ভেঙে হাসপাতালে পাঠাল ঐ দোকানের মালিক । ঘটনা খোয়াই রামচন্দ্র ঘাট এলাকায়।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৪ঠা মার্চ…..৫০০ শত টাকা দোকানের বকেয়া না দেবার কারনে দোকানের মালিক তার সেই গ্রহককে পিটিয়ে ডান পা ভেঙে হাসপাতালে পাঠায় । ঘটনা খোয়াই রামচন্দ্র ঘাট এলাকার বুধবার বিকেলে। এই ঘটনার পর দোকানে মালিক পাপন দাস এও হুমকি দেয় যদি থানার মামলা করে তাহলে অপর পাটি ভেঙে হত্যা করে লাশ গুম করে দেবে। এই কথা গুলো খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিকদের কেমেরার সমনে বলেন গুরুতর আহত মানিক ঝষিদাস ৩৮। ঘটনার বিবরন দিয়ে খোয়াই পূর্ব রামচন্দ্রঘাট লামা পাড় এলাকার বাসিন্দা নরেন্দ্র ঝষি দাস এর ছেলে মানিক ঝষিদাস খোয়াই রামচন্দ্র ঘাট এলাকার একটি ভূষি মালের দোকান থেকে ধারে জিনিস পত্র নিতেন। আবার কিছু টাকা সময় সময়ের সেই দোকানের টাকাও সোদ করে দিতেন। শেষে ৫০০ টা হয়ত বকেয়া থেকে যায়।সেই বকেয়া ৫০০ টাকার জন্য দোকানের মালিক পাপন দাস সহ আরো কয়েকজন মিলে বুধবার বিকেলে রামচন্দ্র ঘাট এলাকায় একটি বাড়িতে তাকে পেয়ে মানিক ঝষি দাসকে বেধরক পিটিয়ে তার ডান পা ভেঙে খোয়াই জেলা হাসপাতালে পাঠায় বলে জানান আহত মানিক ঝষিদাস।এই বিষয়ে তিনি থানার মামলা দায়ের করবেন বলে জানান এবং এর সুষ্ঠ বিচার চান তিনি।এই ঘটনা থেকে বুঝা যায় সামান্য ৫০০ টাকা দোকানের বকেয়ার জন্য সেই দোকানের মালিক তার গ্রাহককে মার ধোর করতে পিছপা হবেনা এমনকি দরকার হলে সেই গ্রাহককে খুন করতে ও দ্বিধা বোধ করবেনা।আর এই ভাবেই বর্তমান সময়ে আমাদের সমাজের মানুষদের মানুষিকতার অধঃপতন ঘটছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fifteen − eight =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য