বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৭শে ফেব্রুয়ারি….. শুক্রবার সকালে বাইক রেলির মাধ্যমে সমাপ্ত হল খোয়াই জেলা পুলিশের সাতদিন ব্যাপী পুলিশ সপ্তাহের বিভিন্ন কর্মসূচি।
ত্রিপুরা পুলিশ সপ্তাহ ২০২৬ এই উপলক্ষে খোয়াই জেলা পুলিশের অন্তরগত এক সপ্তাহ ব্যাপী চলছে বিভিন্ন ধরনের কর্মসূচি। অবশেষে পুলিশ সপ্তাহের শেষের দিন অর্থাৎ শুক্রবার সকাল সাতটায় খোয়াই জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে এক বাইক রেলির আয়োজন করা হয় সমস্ত খোয়াই শহর সহ তার আস পাশ এলাকা জুড়ে। শুক্রবার সকাল ৭ টা নাগাদ বাইক রেলিটির সূচনা করেন খোয়াই জেলার পুলিশ সুপার রানাদীত্য দাস। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাস্টিস জোসেফ, খোয়াই মহকুমার এস ডি পিও D. KUDDAIRASSU থেকে শুরু করে আরক্ষা প্রশাসনের আধিকারিক এবং পুলিশ ও টি এস আর জোয়ানরা। শুক্রবার সকালে গোটা খোয়াই শহর পরিক্রমা করে খোয়াই সিংঙ্গিছড়া হয়ে ২০৮ নং জাতীয় সড়ক ধরে চেরমা, সিংঙ্গিছড়া ২ নং বাজার,বারবিল এর উপরদিয়ে জাম্বুরা এলাকা হয়ে মহাদেব টিলা চৌহমুনি হয়ে খোয়াই গনকি স্থিত পুলিশ লাইনে এসে এই রেলিটি সমাপ্ত হয়।কেন এই রেলি জানতে চাইলে জেলা পুলিশ সুপার রানাদিত্য দাস বলেন বিভিন্ন সামাজিক বার্তা , এবং মহিলা ও শিশু কন্যা সহ সমাজের সার্বিক সুরক্ষার স্বার্থে এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনগনকে সচেতন করতে খোয়াই জেলা পুলিশের উদ্যোগে সপ্তাহ ব্যাপী চলছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান ।এবং শেষে জনগনকে আস্বস্ত করতে যে পুলিশ সর্বদা জনগণের পাশে আছে। পাশাপাশি সমাজের স্বার্থে কোন্ ধরনের অপ্রিতিকর ঘটনা যাতে না ঘটে সেইদিকে নজর রাখতে এবং সময় মতো পুলিশকে সাহায্য করতে।কারন সমাজের নারি, শিশুদের সুরক্ষা এবং সন্মান রক্ষা করতে পারলে সমাজ সুরক্ষিত হবে।সমাজ সুরক্ষিত হলে সেই সমাজের নারি, শিশুরা অদুর ভবিস্বতে রাজ্য ও দেশের মুখ উজ্জ্বল করবে এবং একটি সুন্দর সমাজ তৈরিতে তারা এগিয়ে আসবে।সেই বার্তা জনগনের কাছে পৌঁছে দিতেই পুলিশ সপ্তাহের শেষ দিনে এই বাইক রেলির আয়োজন করা হয় এই বার্তা জনগনের কাছে পৌঁছানোর জন্য।



