Saturday, June 6, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদরাজ্যের দুই বরিষ্ঠ সাংবাদিকের বিরুদ্ধে দুই বিধায়কের কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে তাদের...

রাজ্যের দুই বরিষ্ঠ সাংবাদিকের বিরুদ্ধে দুই বিধায়কের কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে খোয়াই মহকুমার সাংবাদিকদের পক্ষ থেকে জেলা পুলিশ সুপারের নিকট ডেপুটেশন প্রদান।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৩শে ফেব্রুয়ারি…..রাজ্যের দুই কর্মরত বরিষ্ঠ সাংবাদিক তথা সানিত দেব রায় ও প্রনব সরকার সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের সাংবাদিকদের ওপর বিভিন্ন ধরনের হুমকি এবং হুজ্জতির প্রতিবাদ জানিয়ে এবং রাজ্যের দুই বরিষ্ঠ সাংবাদিককে নিয়ে কু রুচি পূর্ন মন্তব্য এবং মানসিক নির্যাতন করার বিরুদ্ধে রাজ্যের দুই বিধায়ক রনজিৎ দেববর্মা ও রামপ্রসাদ পালের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা ও বিধায়ক পদ থেকে বহিস্কারের জন্য সারা রাজ্যের নির্ধারিত কর্মসূচি অঙ্গ হিসাবে সোমবার দুপুরে খোয়াইয়ের রাজপথে মৌন মিছিল করে খোয়াই জেলার পুলিশ সুপার রানাদীত্য দাসের নিকট এক ডেপুটেশন প্রদান করে খোয়াই এর সমস্ত কর্মরত সাংবাদিকরা। সোমবার দুপুরে একটা নাগাদ খোয়াই সুভাষ পার্ক স্থিত শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির প্রাঙ্গণ থেকে একটি মৌন মিছিল সংঘটিত করাহয়।এই মিছিলটি কৃষ্ণ মন্দির প্রাঙ্গণ থেকে সুরু হয়ে খোয়াই সুভাষ পার্ক,নৃপেন চক্রবর্তী এভিনিউ হয়ে স্যামা প্রসাদ স্মরনি হয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে মিছিলটি শেষ হয়। এবং জেলা পুলিশ সুপারের কাছে এক স্মারক লিপি প্রদান করেন খোয়াই এর বরিষ্ঠ সাংবাদিকরা। মূলত সাংবাদিকদের উপর বিভিন্ন ধরনের হুমকি হুজ্জতির প্রতিবাদ জানিয়েই এই কর্মসূচিটি গৃহীত হয়। জেলা পুলিশ সুপারের নিকট স্বরলিপি প্রধানের পর পুলিশ সুপার সেটি সাদরে গ্রহণ করেন এবং সাংবাদিকদের আশ্বস্ত করার বিষয়টিকে তিনি গুরুত্ব সহকারে উপর মহলে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন অতিসত্বর।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য