Monday, February 23, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদবড় ডাষ্টবিনে ময়লা ফেলার অভিযোগে এক ফুল ব্যাবসায়ীর দোকান সিল করার চারদিনের...

বড় ডাষ্টবিনে ময়লা ফেলার অভিযোগে এক ফুল ব্যাবসায়ীর দোকান সিল করার চারদিনের মাথায় খুলে দিল খোয়াই পুর পরিষদ। ব্যাপক ক্ষতির মুখে ফুল ব্যাবসায়ী।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৩ শে ফেব্রুয়ারি…..বড় ডাস্টবিনে আবর্জনা ফেলার অভিযোগে খোয়াই সুভাষপার্ক স্থিত টিকে ডিকে রোড সংলগ্ন এক ফুল ব্যবসায়ীর দোকান গত চারদিন সিল করে রাখার পর চারদিনের মাথায় অর্থাৎ সোমবার দুপুরে দোকান খুলে দিল খোয়াই পুর প্রশাসন। তাতে ক্ষতির সম্মুখীন ফুল ব্যবসায়ী প্রসেনজিৎ ঘোষ।
ঘটনার বিবরণে প্রকাশ, সুভাষ পার্ক টিকেডিকে রোডের অনন্যা ফ্লাওয়ারসে দোকানের মালিক প্রসেনজিৎ ঘোষ জানান, আজ থেকে এক সপ্তাহ আগে পুর পরিষদের পক্ষ থেকে একটি নোটিশ আসে প্রসেনজিতের দোকানের বিপরীতে একটি বড় ডাস্টবিনে আবর্জনা ফেলার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। কারণ তার দোকানের বিপরীতে আবর্জনা ফেলার বড় ডাস্টবিনে বিভিন্ন দোকান থেকে এবং বাড়ি ঘর থেকেও আবর্জনা ফেলা হলেও তাকে সন্দেহ করে নোটিশ দেয়া হয়। কিন্তু সে জানায় সে সরকারি যে ডাস্টবিন দেওয়া হয়েছে তার দোকানের সামনে সেখানেই সে বিভিন্ন আবর্জনা গুলি ফেলে। এবং পুরো পরিষদের আবর্জনা সংগ্রহকারীরা সেগুলি প্রতিনিয়তই নিয়ে যায়। কিন্তু হঠাৎই প্রসেনজিৎ কোন কিছু বুঝে ওঠার আগে তার দোকানে এসে জানানো হয় কতৃপক্ষের তরফ থেকে সে নাকি ফাইন দেয়নি। প্রসেনজিৎ জানিয়েছে সে এর জন্য ক্ষমাপ্রার্থী। কিন্তু কোন কিছু বুঝে ওঠার আগেই এই ব্যবসায়ীর দোকান বন্ধ করে দেয় প্রশাসন। যথারীতি সোমবার হেয়ারিং এর তারিখ থাকার ফলে সেখানে যায় এবং গোটা বিষয়টি খুলে বলে। এছাড়া দোকান বন্ধের পরের দিনে পেনাল্টি সহ ফাইন জমা দেয়। অন্যদিকে তার দোকানের সামনে একটি মারামারির ঘটনা নিয়ে সে জানায়, এই ঘটনার সঙ্গে তার কোন আস্টে পৃষ্ঠের সম্পর্ক নেই। দোকানের মালিক প্রসেনজিৎ জানিয়েছে যখন এই ঘটনা ঘটছিল তখন কাস্টমার নিয়ে ব্যস্ত ছিল একটি অন্নপ্রাশনের গাড়ি সাজানোর বিষয়ে। এখন প্রশ্ন হল, তার দোকানের বিপরীতে থাকার ডাস্টবিনটিতে কে বা কারা আবর্জনা ফেলে পরিবেশ নোংরা করছে তারজন্য তার দায়ভার কি একটি দোকানের? দোকানের বিপরীতে ডাস্টবিন থাকলেই কি সে ব্যক্তি সেখানে সবকিছু ফেলছে! হয়তোবা সে ফেলছে কিন্তু তার পাশাপাশি অন্য জায়গা থেকে তো সেখানে আবর্জনা ফেলা হচ্ছে? পুরো পরিষদ সর্বত্র বিভিন্ন দোকানে দোকানে ডাস্টবিন দেওয়ার পর এই ডাস্টবিনে আবর্জনা ফেলায় তার দোকানের সামনে হয়ে যাওয়া মারামারির ঘটনার বিকেল বেলা সেই ডাস্টবিনটি ভেঙ্গে দেয় প্রশাসন। এখন প্রশ্ন হল, যেকোনো নিজস্ব প্রপার্টিতে কেউ তালা লাগাতে পারে…?
উত্তর হল হ্যাঁ অবশ্যই পারে।
তবে এর জন্য নির্দিষ্ট কিছু নিয়মাবলী রয়েছে। ​ভারতের সংবিধানের ৩০০এ Article 300A এর অনুচ্ছেদ অনুযায়ী, আইনসম্মত পদ্ধতি ছাড়া কোনো ব্যক্তিকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করা যাবে না। যদিও সম্পত্তি এখন মৌলিক অধিকার নয়, কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক অধিকার। তবে এই বিষয়ে ফুলের দোকানের মালিক প্রসেনজিৎ ঘোষ এই চার দিন দোকান বন্ধ থাকায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি সমস্ত গ্রাহকদের কাছে অনুরোধ জানান যে উনার দোকান আগের মতো খোলা হয়েছে এবং সমস্ত পরিষেবা প্রদান করা হবে আগের মতো।পুর প্রশাসনের খামখেয়ালি পনার জন্য একজন ব্যাবসায়ীকে উনার ব্যাবসা ঠিক রাখতে বা পুনরায় চালু করার জন্য গ্রাহকদের কাছ আর্জী জানাতে বাধ্য হয়। এতে করে একজন ব্যাবসায়ীকে কি ভাবে হেনস্থার শিকার হতে হয়েছে পুর পরিষদের করেন যা বলার অপেক্ষা রাখে না।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য