বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৯শে ফেব্রুয়ারি…..ফিল্মি কাদায় এক অসহায় যুবককে ব্যাপক ভাবে মেরে সারা শরীরে রক্তাক্ত করে রাস্তায় ফেলে দেয় বল অভিযোগ। ঘটনা বিবরণে জানা যায় খোয়াই চেবরি এলাকার রাজেন তাঁতি নামে ৩০ বছরের এক যুবককে বুধবার রাতে খোয়াই চেবরী অফিসটিলা এলাকার বাসিন্দা সমরেস দেববর্মা এবং তার পরিবার মিলে সেই যুবকটিকে বেধড়ক মেরে শরীর এবং মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ করে সেই যুবকটি। সমরেশ দেববর্মা ও অন্যান্যরা মিলে যখন তাকে মার ধড় করছিল তখন সেখান থেকে রাজন কোনভাবে প্রান বাঁচাতে দৌড় ঝাঁপ দিয়ে পালিয়ে আসতে সক্ষম হয় । পরে দীর্ঘক্ষণ ধরে চেবরী বাজারে পড়ে থাকে ।মাথা ফেটে রক্তকরণ হচ্ছিল সেই অবস্থায় পরে রয়েছিল রাস্তার। অবশেষে চেবরির ব্যবসায়ী বৃন্দরা ঘটনাটি লক্ষ্য করে সবাই মিলে ফায়ার সার্ভিস স্টেশন খবর পাঠান।তখন দমকল বাহিনী এসে তাকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসেন এই বিষয়টিকে কেন্দ্র করে চেবরী বাজার জুড়ে উত্তেজন সৃষ্টি হয়ে রয়েছে। রাজন তাঁতিকে এমন ভাবে মেরেছিল যে কথা বলতে পারছিলনা।এবং কি কারণে রাজেন কে সমরেশ দেববর্মা ও তার পরিবার মিলে মেরেছিল সেই বিষয়টি জানা যায়নি। কারণ প্রচন্ড আঘাত ও ব্যথার যন্ত্রণায় রাজেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছিল। শেষে বুধবার সারা রাত খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধিন থাকার পর বৃহস্পতিবার দুপুরে ছুটি নিয়ে বাড়ি চলে যায় বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানান। এই ঘটনায় খোয়াই চেবরি অফিস টিলা এলাকায় উত্তেজনা বিরাজ করছে।



