Tuesday, February 10, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদরানাঘাটে বিজেপি মহিলা মোর্চার স্বাবলম্বী মহিলা সম্মেলন

রানাঘাটে বিজেপি মহিলা মোর্চার স্বাবলম্বী মহিলা সম্মেলন

নিজস্ব প্রতিনিধি, কলকাতা

আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নদীয়া দক্ষিণ জেলা বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে রানাঘাটে অনুষ্ঠিত হলো স্বাবলম্বী মহিলা সম্মেলন। স্থানীয় বিজেপি কার্যালয়ে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক মহিলা কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক ও বিধায়িকা কল্যাণী সাহা রায়। তাঁর সঙ্গে ছিলেন বিধায়ক সুশান্ত দেব এবং পশ্চিমবঙ্গ বিজেপির অন্যান্য নেতৃত্ব।
কল্যাণী সাহা রায় তাঁর ভাষণে বলেন—
পশ্চিমবঙ্গে নারীদের নিরাপত্তা ও সম্মানের অভাব প্রকট। ডাক্তারি কলেজের ছাত্রী থেকে শুরু করে অধ্যাপক—কেউই নিরাপদ নয়। মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা হলেও নারীদের জন্য সঠিক দিশা দেখাতে ব্যর্থ। তাই পরিবর্তন আসবেই এবং বিজেপি ক্ষমতায় এলে নারীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত হবে।
তিনি আরও উল্লেখ করেন যে— আজ ভারতের রাষ্ট্রপতি থেকে অর্থমন্ত্রী পর্যন্ত বহু গুরুত্বপূর্ণ পদে মহিলারা নেতৃত্ব দিচ্ছেন। বর্তমান সমাজে মহিলারা পুরুষের সমান সক্ষম। তাই তিনি আহ্বান জানান, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। মহিলাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। নারী কর্মীদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের কর্মসূচি নারীদের আত্মবিশ্বাস বাড়াতে এবং রাজনৈতিকভাবে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য