Thursday, February 5, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদএলাকার বিধায়িকার হাত ধরে আনুষ্ঠানিক উদ্বোধন হলো তেলিয়ামুড়া নেতাজি নগর হাই স্কুলের...

এলাকার বিধায়িকার হাত ধরে আনুষ্ঠানিক উদ্বোধন হলো তেলিয়ামুড়া নেতাজি নগর হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

তেলিয়ামুড়া প্রতিনিধি।।
শিক্ষার সঙ্গে খেলাধুলার সুষম মেলবন্ধনের বার্তা নিয়ে মঙ্গলবার তেলিয়ামুড়ার নেতাজি নগর হাই স্কুলে অনুষ্ঠিত হল বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে ছিল উৎসবের আবহ সুশৃঙ্খল প্রস্তুতি আর ছাত্রছাত্রীদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।
প্রদীপ প্রজ্জ্বালনের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা ও মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের পৌরপিতা রূপক সরকার। এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী ও বিশিষ্ট আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে যোগ দেন।উদ্বোধনী পর্বে ছাত্রছাত্রীরা সংগীত, নৃত্য, পিটি প্রদর্শন ও সুশৃঙ্খল মার্চপাস্টের মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা তুলে ধরে। তাদের শারীরিক দক্ষতা ও দলগত শৃঙ্খলার প্রদর্শনে মুগ্ধ হন উপস্থিত অতিথিরা। এরপর শুরু হয় বিভিন্ন ট্র্যাক ও ফিল্ড ইভেন্ট—দৌড়, লং জাম্পসহ একাধিক খেলায় অংশগ্রহণ করে ছাত্রছাত্রীরা।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় বলেন, “পাঠ্যশিক্ষার পাশাপাশি খেলাধুলা ছাত্রছাত্রীদের জীবনে অপরিহার্য। খেলাধুলার মধ্য দিয়েই গড়ে ওঠে শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা এবং আত্মবিশ্বাস।” তিনি অভিভাবক ও শিক্ষকদের কাছে খেলাধুলাকে শিক্ষার সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।প্রতিযোগিতা শেষে বিভিন্ন বিভাগে বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। সারাদিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতা বিদ্যালয় জীবনের আনন্দময় স্মৃতিতে নতুন মাত্রা যোগ করল—যেখানে শিক্ষা, শৃঙ্খলা ও আনন্দ একসূত্রে বাঁধা পড়ল।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fifteen + twenty =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য