Thursday, February 5, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদশ্রী পঞ্চমী মেলা ও পিঠেপুলে উৎসব ২০২৬ – ঐতিহ্যের নবজাগরণ

শ্রী পঞ্চমী মেলা ও পিঠেপুলে উৎসব ২০২৬ – ঐতিহ্যের নবজাগরণ

গোপেশ রায়, তেলিয়ামুড়া

তেলিয়ামুড়ার চিত্রাঙ্গদা কলা কেন্দ্রের মাঠে সোমবার সন্ধ্যায় শুরু হলো বহুল প্রতীক্ষিত শ্রী পঞ্চমী মেলা ও পিঠেপুলে উৎসব ২০২৬। ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক ও তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহা রায় প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মেলার সভাপতি ছিলেন তেলিয়ামুড়া পৌরসভার পৌরপিতা রূপক সরকার। মঞ্চে উপস্থিত ছিলেন পৌরসভার ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, মহকুমা শাসক, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, সমাজসেবক অচিন্ত্য ভট্টাচার্যী, নন্দন রায় সহ আরও অনেকে। কল্যাণী সাহা রায় তাঁর ভাষণে বলেন— আধুনিক খাবারের ভিড়ে পিঠে-পুলি যেন হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মকে এই ঐতিহ্য চিনিয়ে দেওয়া জরুরি। তরুণরা মেগি, চাওমিন, চপ, এগ রোলের মতো খাবারে অভ্যস্ত হলেও, আমাদের সংস্কৃতির অংশ পিঠে-পুলি বিস্মৃত হওয়া উচিত নয়। তেলিয়ামুড়ার আরডি ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের SHG গ্রুপ অংশগ্রহণ করেছে। তারা নিজ হাতে তৈরি নানা ধরনের পিঠে-পুলি সাজিয়ে বসেছে স্টলে।
অতিথিরা প্রতিটি স্টল ঘুরে দেখেছেন এবং ঐতিহ্যবাহী স্বাদের সঙ্গে পরিচিত হয়েছেন।
বাউল সংগীত ও নৃত্য অনুষ্ঠান উৎসবকে আরও প্রাণবন্ত করেছে। এক কথায়, পিঠে-পুলির গন্ধে ভরে উঠেছে তেলিয়ামুড়ার আকাশ। মানুষের ভিড় প্রমাণ করছে লোকজ ঐতিহ্য আজও হৃদয়ে জীবন্ত। এইভাবে শ্রী পঞ্চমী মেলা শুধু খাবারের উৎসব নয়, বরং সংস্কৃতি, ঐতিহ্য ও প্রজন্মের মধ্যে এক সেতুবন্ধন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য