প্রতিনিধি খোয়াই…… মঙ্গলবার দুপুর ১২ টা নাগাদ খোয়াই জেলা শাসকের কনফারেন্স হলে অনুষ্ঠিত হলো রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে মহিলা ও কন্যা সন্তানের উপর অপরাধ দমন মূলক এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন শ্রীমতি বর্ণালী গোস্বামী, এছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন মহিলা কমিশনের ভাইস চেয়ারম্যান রস্মিতা বণিক, মহিলা কমিশনের সদস্য ডালিয়া সিনহা। এছাড়া খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা, খোয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, খোয়াই জিলা পরিষদের সহ-সবাধিপতি হরিশঙ্কর পাল, খোয়াই জেলার অতিরিক্ত জেলাশাসক সুভাষ চন্দ্র সাহা, দশরথ দেব মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ, বার এশিয়েশনের আইনজীবীরা, আইসিডিএস দপ্তরের আধিকারিগণ খোয়াই জেলার প্রত্যেকটি থানার আধিকারীকরা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। আইসিডিএস দপ্তরের অঙ্গনওয়ারী কর্মীরা ও দশরথ দেব মেমোরিয়াল কলেজের ছাত্রছাত্রী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সবার শুরুতেই রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। এরপর তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন রাজ্যের মহিলা ও কন্যা সন্তানদের উপর যে সমস্ত অপরাধ গুলি সংঘটিত হচ্ছে সেই বিষয়গুলি নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন উনার আলোচনাতে তিনি তুলে ধরবার চেষ্টা করেন সুধু মাত্র রাজ্য মহিলা কমিশনের পক্ষে মহিলা ও কন্যা সন্তানের উপর সংগঠিত বিভিন্ন নির্যাতন রোধ করা কিছুতেই সম্ভব না। মহিলা ও কন্যা সন্তানদের উপর নির্যাতন এর লাগাম টানার জন্য অবশ্যই সমাজের প্রত্যেকটা অংশের জনগণকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে তিনি বলবার চেষ্টা করেন সারা রাজ্যের প্রতিটি এলাকাতে আইসিডিএস দপ্তরে অঙ্গনওয়ারী কেন্দ্র আছে সেই অঙ্গনওয়ারী কেন্দ্রের প্রতিটি অঙ্গনওয়ারী কর্মীরা প্রত্যেক পরিবারের রান্না ঘরের খবর তাদের কাছে আছে সুতরাং অঙ্গনওয়ারী কর্মীদের রাজ্যের মহিলা ও কন্যা সন্তানদের উপর বিভিন্ন রকম নির্যাতনের খবর তাদের কাছে থাকে সুতরাং তাদেরও ভূমিকা আছে। এরপর তিনি সংবাদমাধ্যমের কর্মী তথা সাংবাদিকদের অনেক প্রশংসা করেন এই কারণে যে রাজ্যের প্রতিটা কন্যা সন্তান ও মহিলাদের উপর নির্যাতনের ঘটনা সাংবাদিকরা প্রকাশ করে থাকেন এরপরই সেই নির্যাতনের সংবাদ কমিশনের নজরে আসে সে জায়গায় দাঁড়িয়ে সাংবাদিকদের ভূমিকা রয়েছে ব্যাপক। পরিশেষে তিনি বলবার চেষ্টা করেন মহিলা সংক্রান্ত অপরাধ আজ থেকে ২৫ বছর আগে যে সমস্ত পদ্ধতি অবলম্বন করা হতো এখন সেই পদ্ধতির অনেক পরিবর্তন হয়ে বিভিন্ন গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে হচ্ছে যা সহজে চোখে পড়ে না । বর্তমান সময়ে সোশাল মিডিয়ার মাধ্যমে মহিলাদের কে ফাঁদে ফেলা হচ্ছে। আগের মত স্কুল কলেজের সামনে যেভাবে ইভটিজিং হত বর্তমানে পরিবর্তন হয়েছে মোবাইলের মাধ্যমে। পরবর্তীতে একে একে বিভিন্ন দপ্তরের আধিকারিক দশরথ দেব মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ খোয়াইজেলার অতিরিক্ত জেলা শাসক সুভাষচন্দ্র সাহা মহিলা সংক্রান্ত অপরাধ বিষয়ে দীর্ঘক্ষন আলোচনা করেন। এই সভার শেষের দিকে বরিষ্ঠ আইনজীবী ননীগোপাল দেবনাথ মহিলার সংক্রান্ত অপরাধের বিষয়ে বলতে গিয়ে তিনি বলবার চেষ্টা করেন এই সমস্ত ঘটনা লাগাম টানার জন্য অবশ্যই পুলিশ প্রশাসনকে পর্যাপ্ত পরিমাণে ক্ষমতা প্রদান করার প্রয়োজন রয়েছে। পুলিশ প্রশাসনের কাজে যেন তৃতীয় কোন অদৃশ্য শক্তি হস্তক্ষেপ না করে সে বিষয়ে সকলকে অবগত করেন। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী বলেন রাজ্যের সমস্ত জেলাগুলিতে এইরকম সচেতন সভা অনুষ্ঠিত হয়েছে এবং আগামী দিনে মহকুমা স্তরে এইরকম সভা অনুষ্ঠিত করার বিষয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। এখন দেখার বিষয় আজকের এই সভা খোয়াই জেলার মহিলা সংক্রান্ত অপরাধ দমন বিষয়ক যে সভা অনুষ্ঠিত হয়েছে তার ফলপ্রসু কতটুক হয় সেটাই লক্ষ্যনীয়।



