উদয়পুর অমরপুর রাস্তার পাশে ডাম্পিং স্টেশনে বস্তায় পুড়ে একটি শিশুর দেহ কে বা কারা ফেলে গেছে— এ নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে ৷ সোমবার উদয়পুর মহারানীতে ডাম্পিং স্টেশন সংলগ্ন এলাকায় সদ্যোজাত শিশু বস্তাবন্দি অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখে পথ চলতি সাধারণ মানুষ। পথের ধারে কিংবা ডাস্টবিনে বিভিন্ন পরিত্যক্ত জিনিস কুড়াতে এসে বস্তা নজরে পরে ৷ বস্তার মুখ খুলতেই সদ্যোজাত শিশুর মৃতদেহ দেখে চাঞ্চল্য দেখা দেয় ৷ দেখতে দেখতে ভিড় জমে যায় ৷ এরপর খবর দেওয়া হয় মহারানী ফাঁড়ি থানার পুলিশকে। মহারানী ফাঁড়ি থানার পুলিশ শিশুর দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোমতী জেলা হাসপাতালে পাঠায়। গোটা ঘটনায় একাধিক প্রশ্ন উসকে দিচ্ছে । অন্য কোন প্রাণীর মৃত দেওয়া হলে কারোর কোন মাথাব্যথা থাকতো না হয়তো ৷ সদ্যোজাত মানুষের সন্তান বলেই মানুষ ভিড় জমিয়েছে ডাম্পিং স্টেশনের কাছে ৷ একাধিক গুঞ্জন শোনা যাচ্ছে ! কার সন্তান ? কোথা থেকে এলো ? কে ফেলে দিয়ে গেল ? পাপ লুকাতে সদ্যোজাতকে বস্তাবন্দি করে ফেলা হয়নি তো ? এমন একাধিক প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশও ৷ আপাতত তদন্তের স্বার্থে মৃত সদ্যোজাত শিশুটির দেহ গোমতি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ৷



