Saturday, March 7, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদঅভিনব পন্থা অবলম্বন করে নাবালক দিয়ে গাঁজা পাচার করাতে গিয়ে গাঁজা সহ...

অভিনব পন্থা অবলম্বন করে নাবালক দিয়ে গাঁজা পাচার করাতে গিয়ে গাঁজা সহ আটক এক নাবালক।

মঙ্গলবার সন্ধ্যায় আগরতলা থেকে ধর্মনগর গামী একটি যাত্রীবাহী রেল তেলিয়ামুড়া রেলস্টেশনে দাড়ালে রেলের যাত্রীরা ও এলাকাবাসীরা মিলে রাজ দেব নামের ১৫ বছর বয়সি এক নাবালক’কে গাঁজা সহ আটক করে। খবর দেয়া হয় রেল পুলিশকে তারা এসে সেই নাবালক’কে গাঁজা সহ নিয়ে যায়। ওই নাবালকের ব্যাগে তল্লাশি কালে বাজেয়াপ্ত হয় আনুমানিক প্রায় পাঁচ কেজির উপর শুকনো গাঁজা। যদিও এ ব্যাপারে বলতে গিয়ে তেলিয়ামুড়া রেল পুলিশের এক কর্মকর্তা জানান যাত্রীরা এবং এলাকাবাসীরা এই নাবালক’কে আটক করে তাদের হাতে তুলে দিয়েছে। যদিও সে নাবালক নাকি এই ঘটনা অস্বীকার করছে। তবে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে রেল পুলিশের ভূমিকা নিয়ে।
তেলিয়ামুড়া রেল স্টেশন কে কেন্দ্র করে গাঁজা পাচারের অভিযোগ উঠলেও কোন সদর্থক ভূমিকা নিচ্ছে না রেল পুলিশ। তারা কার্যত সব কিছু দেখেও না দেখার ভান করছে বলে অভিযোগ। পূর্বে বহুবার তেলিয়ামুড়া থানার পুলিশ মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে রেল থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হলেও এক্ষেত্রে রেল পুলিশ সফলতা দেখাতে ব্যার্থ হয়। এবারেও সাধারণ জনতা গাঁজা সহ এক নাবালক’কে আটক করে তুলে দিল রেল পুলিশের হাতে।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য