এদিন স্মৃতি ক্লাবে এলাকায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার আগরতলা ২০ নম্বর ওয়ার্ডের কর্পোরেটের রত্না দত্ত সহ অন্যান্যরা। এদিনের এই রক্তদান শিবিরে রক্তদাতা তাদের উৎসাহ উদ্দীপনা ছিল ব্যাপক। এদিনের এই রক্তদান শিবির শেষে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, হরগড় তিরঙ্গা শুভ সূচনা করেন পাশাপাশি স্মৃতি ক্লাবের এইবারের পূজার থিমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ।
মুখ্যমন্ত্রী তার বক্তব্যে বললেন রক্তদান মহৎ দান জীবনে বাঁচতে গেলে রক্তের প্রয়োজন অপরিসীম । রাজ্যের বিরোধীরা এই সরকারকে কালিমালিপ্ত করার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু আমাদের সরকার মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।



