বিশেষ লোক আদালতে সমস্যা সমাধানের আশায় হাজির হয়েছিলেন এসএসএ-র শিক্ষকরা। তবে দীর্ঘ আলোচনার পরও মেলেনি কোনো সমাধান। এর জেরে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষকরা। বিশেষ লোক আদালতে নিজেদের বিভিন্ন দাবি ও দীর্ঘদিনের সমস্যা সমাধানের প্রত্যাশা নিয়ে উপস্থিত হন এসএসএ-র শিক্ষকরা। কিন্তু বৈঠক শেষে হতাশ হয়ে ফেরেন তাঁরা। শিক্ষকদের অভিযোগ, তাঁদের সমস্যার সমাধানে রাজ্য সরকার আন্তরিক নয় এবং বিষয়টি নিয়ে কার্যকর কোনো উদ্যোগও নেওয়া হচ্ছে না। শিক্ষকদের দাবি, দীর্ঘদিন ধরে অনিয়মিতভাবে কর্মরত কর্মীদের অবিলম্বে নিয়মিত করতে হবে। পাশাপাশি বেতন, চাকরির নিরাপত্তাসহ অন্যান্য ন্যায্য দাবিদাওয়াও দ্রুত পূরণ করতে হবে।
শিক্ষকদের বক্তব্য বারবার আলোচনার পথে হেটেছেন তারা, কিন্তু আজও কোনো ইতিবাচক সমাধান মেলেনি। সরকার যদি অবিলম্বে অনিয়মিত কর্মীদের নিয়মিত না করে এবং আমাদের অন্যান্য দাবিদাওয়া পূরণ না করে, তাহলে বৃহত্তর আন্দোলনে যেতে তারা বাধ্য হবেন। সমস্যার দ্রুত সমাধান এবং দাবি পূরণের আশায় প্রশাসনের কাছে ফের আবেদন জানিয়েছেন এসএসএ-র শিক্ষকরা। তবে দাবি পূরণে বিলম্ব হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।



