ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক সাংবাদিক সম্মেলন। মরিষা দাস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং রাজ্যে নারীদের নিরাপত্তা নিয়ে একাধিক বিষয় তুলে ধরা হয় এই সম্মেলনে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মহিলা কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা লিংকিম হাওকিপ (Lhingkim Haokip), ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী-সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলনে মনিষা দাস হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি জানিয়ে দোষীদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলে মহিলা কংগ্রেস। পাশাপাশি, রাজ্যে প্রতিনিয়ত নারী নির্যাতন, সহিংসতা ও নিপীড়নের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়। এছাড়াও, সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করার লক্ষ্যে ভবিষ্যৎ কর্মসূচির কথাও জানানো হয় সাংবাদিক সম্মেলনে। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়ে সাংবাদিক সম্মেলন শেষ করে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস।



