সারা ভারত শ্রমজীবী নারী সমন্বয় কমিটির উদ্যোগে আজ বিদ্যালয় শিক্ষা দপ্তরে এক ডেপুটেশন প্রদান করা হয়। সম্প্রতি উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলে এক শিক্ষিকার উপর অমানবিক আচরণের অভিযোগকে কেন্দ্র করে এই ডেপুটেশন সংগঠিত হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, উক্ত ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষিকার প্রতি যে ধরনের আচরণ করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় এবং শিক্ষাক্ষেত্রে এক অপ্রীতিকর দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এছাড়া ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত সদস্যরা বলেন, শিক্ষকদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, তার জন্য শিক্ষা দপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
এদিন সংগঠনের প্রতিনিধিরা শিক্ষা দপ্তরের আধিকারিকদের কাছে একটি স্মারকলিপিও তুলে দেন। শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে শিক্ষামহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



