Saturday, April 11, 2026
বাড়িখবররাজ্যবহিরাজ্যে প্রয়াত যুবকের নিথর দেহ শনিবার বাড়িতে এলো, এলাকাজুড়ে শোকের ছায়া বিরাজমান...

বহিরাজ্যে প্রয়াত যুবকের নিথর দেহ শনিবার বাড়িতে এলো, এলাকাজুড়ে শোকের ছায়া বিরাজমান !

উড়িষ্যার মর্মান্তিক রেল দুর্ঘটনায় প্রাণ হারানো কাঞ্চনমালা লক্ষীছড়া এলাকার যুবক রমজান মিয়ার নিথর দেহ অবশেষে বাড়িতে ফিরল। শনিবার ভোর প্রায় ছয়টা নাগাদ অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ বাড়িতে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রমজান মিয়া কাজের সূত্রে চেন্নাইয়ে গিয়েছিলেন। সম্প্রতি কাজ শেষ করে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেন তিনি। চার দিন আগে উড়িষ্যায় ট্রেন থেকে পড়ে গিয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারান তিনি , হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় তার অকাল মৃত্যুতে পরিবার-পরিজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোক কান্নায় ভেঙে পড়েন বাবা সোনা মিয়া সহ পরিবারের সদস্যরা। এদিন ভোরে তার মরদেহ বাড়িতে পৌঁছাতেই আত্মীয়-স্বজন ও এলাকাবাসীরা ভিড় জমান শেষবারের মতো তাকে দেখতে। তাছাড়া হিন্দু-মুসলিম নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ তার প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত হন। পরে ইসলাম ধর্মীয় রীতি মেনে জানাজা নামাজ সম্পন্ন করে বাড়ির পাশেই তার দাফন করা হয়। এলাকাবাসীর মতে রমজান মিয়া ছিলেন অত্যন্ত শান্ত স্বভাবের ও ভদ্র একজন যুবক। বড়দের প্রতি শ্রদ্ধাশীল এবং সমবয়সীদের সঙ্গে সদা হাসিখুশি আচরণের জন্য এলাকায় সকলের প্রিয় ছিলেন তিনি। তাই রমজানের অকাল প্রয়ানে গোটা এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eighteen − 7 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য