Thursday, April 2, 2026
বাড়িখবররাজ্যআধুনিক ব্যবস্থায় চৈত্র মেলা, খুশি ক্ষুদ্র ব্যবসায়ীরা

আধুনিক ব্যবস্থায় চৈত্র মেলা, খুশি ক্ষুদ্র ব্যবসায়ীরা

আগরতলা, বৃহস্পতিবার: আধুনিক ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার মধ্য দিয়ে এবছরের চৈত্র মেলা শুরু হতে চলেছে আগরতলায়। বৃহস্পতিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর হাত ধরে আনুষ্ঠানিক উদ্বোধন হবে এই ঐতিহ্যবাহী মেলার।

তবে উদ্বোধনের আগেই সকাল থেকে মেলা প্রাঙ্গণে ভিড় জমাতে শুরু করেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। নিজেদের পণ্য নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়েছেন স্টল সাজানোর কাজে। প্রতি বছরের মতো এবারও মেলাকে ঘিরে উৎসাহ-উদ্দীপনার কমতি নেই।

গত বছরগুলোতে শকুন্তলা রোডে এই মেলার আয়োজন করা হলেও, যানজটের সমস্যা এড়াতে এবছর আগরতলা পুরনিগম মেলাটিকে স্থানান্তর করেছে শিশু উদ্যানে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরাও।

পুরনিগম সূত্রে জানা গেছে, এবছর প্রায় ৮০০টি স্টল সম্পূর্ণ বিনামূল্যে ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে বিতরণ করা হয়েছে। পাশাপাশি প্রতিটি স্টলে বিদ্যুতের সুব্যবস্থাও করা হয়েছে, যা ব্যবসায়ীদের জন্য বড় সুবিধা হিসেবে দেখা দিয়েছে।

ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, এই ধরনের আধুনিক ও পরিকল্পিত উদ্যোগ তাদের ব্যবসা পরিচালনা অনেক সহজ করে দিয়েছে। বিনামূল্যে স্টল এবং বিদ্যুতের ব্যবস্থা থাকায় খরচও অনেকটাই কমেছে, ফলে লাভের সম্ভাবনাও বেড়েছে।

সব মিলিয়ে, উন্নত ব্যবস্থাপনা ও সঠিক পরিকল্পনার কারণে এবছরের চৈত্র মেলা নতুন মাত্রা পেতে চলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

14 − nine =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য