রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু আজ সকালে আমতলীর কাছে বৈষ্ণবটিলা সিদ্ধি সাইবাবা মন্দিরে রামনবমী উৎসবের উদ্বোধন করেন। রাজ্যপাল ভগবান রামের মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করেন এবং পূজা করেন। এই সময়ে মন্দির প্রাঙ্গণে ব্যাপক সংখ্যায় পূণ্যার্থীগণ উপস্থিত ছিলেন।
আজ সকালে রাজ্যপাল মন্দির প্রাঙ্গণে পৌঁছালে তাঁকে স্বাগত জানান মন্দির ট্রাস্টের সম্পাদক ড. পি এস এন রাজু। পরে রাজ্যপাল উপস্থিত পূণ্যার্থীদের প্রতি বক্তব্য রাখেন। তিনি তাঁর বক্তব্যে রাম নবমী পালনের উদ্দেশ্য তুলে ধরেন এবং রাজ্যবাসীর কল্যাণে শান্তি-সম্প্রীতি এবং সমৃদ্ধির জন্য প্রার্থনা জানিয়েছেন। লোক ভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।



