নয় বনমালীপুর মহিলা মোর্চার উদ্যোগে চন্দ্রপুর বাঁধের পাড় এলাকায় অনুষ্ঠিত হল ‘চায় পে চর্চা’ কর্মসূচি। শনিবার আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় মহিলাদের সঙ্গে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি রাজিব ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী মিমি মজুমদার সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।এদিনের ‘চায় পে চর্চা’ কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দ কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প এবং মহিলাদের ক্ষমতায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি স্থানীয় মহিলাদের মতামত ও সমস্যার কথাও শোনা হয়।
নেতৃত্বদের বক্তব্যে বলা হয়, এ ধরনের কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা সম্ভব হয় এবং তাদের সমস্যার সমাধানের পথ খুঁজে বের করা যায়। এদিনের কর্মসূচিতে এলাকাবাসীরও উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।



