Saturday, March 7, 2026
বাড়িখবররাজ্যউপরাষ্ট্রপতির রাজ্য সফর: যানবাহন চলাচলে বিধিনিষেধ

উপরাষ্ট্রপতির রাজ্য সফর: যানবাহন চলাচলে বিধিনিষেধ

ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণান আগামী ৭ মার্চ এবং ৮ মার্চ দু’দিনের রাজ্য সফরে আগরতলায় আসছেন। উপরাষ্ট্রপতির সফরের সময় এমবিবি বিমান বন্দর থেকে উত্তমভক্ত চৌমুহনী (সেকেরকোট) পর্যন্ত বাস, ট্রিপার, ইট বহনকারী গাড়ি, সিমেন্ট বহনকারী, রড বহনকারী গাড়ি, বাঁশ বহনকারী গাড়ি প্রভৃতি সব ধরণের যানবাহন চলাচলে নিয়ন্ত্রণাদেশ জারি করা হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক এক আদেশে এই নিয়ন্ত্রনাদেশ জারি করেছেন। জরুরী কাজে ব্যবহৃত গাড়ির ক্ষেত্রে ছাড় রয়েছে।

আদেশে বিমানযাত্রীদের প্রতি অনুরোধ করা হয়েছে তারা যেন বিমানবন্দরে পৌঁছতে বিকল্প পথ ব্যবহার করেন এবং যানজট এড়াতে অন্তত তিনঘন্টা আগে বিমানবন্দরে পৌঁছে যান। একই সঙ্গে বিমানের টিকিট অথবা বোর্ডিং পাশ তাদের সঙ্গে রাখতে অনুরোধ করা হয়েছে। জেলাশাসক আদেশে যে বিকল্প রাস্তার নির্দেশ করেছেন তা নিম্নরূপ।

১) নারায়ণপুর-নরসিংগড়-রামনগর-গান্ধীগ্রাম বাজার-শালবাগান-রাবারবোর্ড-চানমারি।

২) জিবি-ইন্দ্রনগর-ধলেশ্বর-মঠ চৌমুহনী-যোগেন্দ্রনগর-বাইপাস।

এডিনগর-বটতলা-ফায়ারসার্ভিস চৌমুহনী- কের চৌমুহনী- শঙ্কর চৌমুহনী- বড়জলা-ভারতরত্ন ক্লাব হয়ে ময়লাখলা থেকে এমবিবি এয়ারপোর্ট।

৩) জিবি- আইএলএস- এসডিও চৌমুহনী- নন্দন নগর- বণিক্য চৌমুহনী- খয়েরপুর-আমতলী- খয়েরপুর বাইপাস-আমতলী।

৪) সেকেরকোট চা বাগান-কাঞ্চনমালা-শ্রীনগর-বাইপাস (আমতলী-খয়েরপুর)।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

18 + eleven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য