Thursday, March 5, 2026
বাড়িখবররাজ্য১৩ দফা দাবিতে গণস্বাক্ষর অভিযান, প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান

১৩ দফা দাবিতে গণস্বাক্ষর অভিযান, প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান

কেন্দ্র ও রাজ্য সরকারের উদ্দেশ্যে ১৩ দফা দাবিকে সামনে রেখে সারা দেশব্যাপী এক মাস ধরে গণস্বাক্ষর অভিযান চালায় এ আই ডি ওয়াই ও (AIDYO)। এই কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে সংগৃহীত গণস্বাক্ষর প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সদর মহকুমা শাসকের (এসডিএম) হাতে তুলে দেওয়া হয়। এদিন সংগঠনের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে যুবসমাজ বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছে। সেই প্রেক্ষিতেই কর্মসংস্থান, নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা এবং সমাজে ক্রমবর্ধমান মাদক সমস্যার বিরুদ্ধে এই গণস্বাক্ষর অভিযান সংগঠিত করা হয়েছে। গত এক মাস ধরে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের কাছে গিয়ে এই স্বাক্ষর সংগ্রহ করা হয়। পাশাপাশি এদিন সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়, কেন্দ্র ও রাজ্য সরকারের সমস্ত শূন্য পদ অবিলম্বে পূরণ করতে হবে। তাছাড়া সমাজ থেকে মদ ও মাদক সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করার দাবি তোলা হয়। এছাড়াও, কর্মসংস্থানের পর্যাপ্ত ব্যবস্থা না হওয়া পর্যন্ত শিক্ষিত বেকার যুবকদের জন্য উপযুক্ত বেকার ভাতার ব্যবস্থা করা এবং নিয়োগ সংক্রান্ত প্রশ্নপত্র প্রণয়ন ও পরীক্ষা পরিচালনার সমস্ত দায়িত্ব সংশ্লিষ্ট দপ্তরের অধীনে দেওয়ার দাবি জানানো হয়, যাতে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় থাকে এবং দুর্নীতির অভিযোগ না ওঠে।

তারা আশা প্রকাশ করেন, সরকারের পক্ষ থেকে এই দাবিগুলির প্রতি গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

18 + 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য